মায়ের প্রিয় সালাদ, মেয়ের বার্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের সঙ্গে ফারহানা এ রহমান ছবি: খালেদ সরকার
মেয়ের সঙ্গে ফারহানা এ রহমান ছবি: খালেদ সরকার

উদ্যোক্তা ফারহানা এ রহমান আউটসোর্সিং প্রতিষ্ঠান ইউআই সিস্টেমসের প্রতিষ্ঠাতা। তাঁর মেয়ে আরিয়ানা ইলমা রহমান, সানবীম স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আজ দুই প্রজন্মে থাকছে তাঁদের পছন্দ-অপছন্দের কথা।
১. অবসর যেভাবে কাটে...
ফারহানা: অবসর তেমন একটা পাই না। তার পরও যতটুকু সময় পাই গান শুনে আর পোষা প্রাণীর সঙ্গে সময় কাটাই।
মেয়ে: অবসরে টিভি দেখি। বন্ধুদের সঙ্গে গল্প করি।
২. প্রিয় সংগীতশিল্পী
ফারহানা: সামিনা চৌধুরী, শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর। ইদানীং এলিটা করিমের গানও খুব ভালো লাগছে।
মেয়ে: জন গ্রিন।
৩. টিভিতে দেখা হয়...
ফারহানা: টক শো আর মানসিক স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান।
মেয়ে: স্টার ওয়ার্ল্ডের সিরিয়ালগুলো।

৪. কোন ধরনের খাবার ভালো লাগে?

ফারহানা: যেকোনো ধরনের সালাদ।

মেয়ে: বার্গার আর চিপস

৫. প্রিয় পোশাক...

ফারহানা: জামদানি শাড়ি।

মেয়ে: টি-শার্ট আর জিনস।

৬. পছন্দের জায়গা

ফারহানা: নেদারল্যান্ডসের রটারডেম থেকে আমস্টারডাম পর্যন্ত ট্রেনভ্রমণের পথটুকু খুব প্রিয় আমার। কারণ, এই এক ঘণ্টা পথ ভ্রমণের মধ্যেই দেখতে পাওয়া যায় পুরো নেদারল্যান্ডসের জীবনযাপন। আর দেশের ভেতর কক্সবাজার।

মেয়ে: নিউইয়র্কের টাইমস স্কয়ার।

৭. পছন্দের গ্যাজেট...

ফারহানা: মোবাইল ফোন।

মেয়ে: ল্যাপটপ।