মা-বাবার সঙ্গে সম্পর্কে মুঠোফোন?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তির কল্যাণে যোগাযোগের মাধ্যমে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কিন্তু মুঠোফোন, ই-মেইল, সামাজিক যোগাযোগ ওয়েবসাইট, ভিডিওকলের মতো আধুনিক প্রযুক্তি মানুষের সম্পর্কের ক্ষেত্রে আপাতদৃষ্টিতে নেতিবাচক প্রভাব ফেললেও যুক্তরাষ্ট্রের ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের জরিপে দেখা যায়, এসব মাধ্যমের সাহায্যে যোগাযোগের ফলে মা-বাবার সঙ্গে তাঁদের সন্তানদের সম্পর্ক কিছুটা হলেও গভীরতর হচ্ছে। এমার্জিং অ্যাডাল্টহুড সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, যোগাযোগের নতুন মাধ্যমগুলো সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনো ইতিবাচক প্রভাব অবশ্যই রাখে। বিশ্ববিদ্যালয়ের ১৮ থেকে ২৯ বছর বয়সী ছেলেমেয়েদের ওই জরিপে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা মা-বাবার সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ করেন, কতটা সময় প্রযুক্তি ব্যবহার করেন —এসব কথা জিজ্ঞেস করা হয়। এএনআই