মা-মেয়ে দুজনেরই প্রিয় ঋতু বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া সুলতানা ও লরা। অস্ট্রেলিয়ার সিডনিতে মা–মেয়ে একসঙ্গে। ছবি: সংগ্রহ
রোকেয়া সুলতানা ও লরা। অস্ট্রেলিয়ার সিডনিতে মা–মেয়ে একসঙ্গে। ছবি: সংগ্রহ

চিত্রশিল্পী রোকেয়া সুলতানা। তাঁর মেয়ে লরা। ব্যান্ডশিল্পী। বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকেন। এবারের অধুনায় থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় রং…
রোকেয়া সুলতানা: হলুদ, কালো আর লাল।
মেয়ে: রয়েল ব্লু ও মভ।
২. কোন ধরনের পোশাক পরতে ভালোবাসেন?
রোকেয়া সুলতানা: শাড়ি, জিনস ও টি-শার্ট।
মেয়ে: শাড়ি।
৩. কোন ধরনের গান শুনতে পছন্দ করেন?
রোকেয়া সুলতানা: বাংলাদেশের লোকসংগীত ও জ্যাজ গান।
মেয়ে: সব ধরনের গান শুনতেই আমার ভালো লাগে।
৪. বারবার দেখেছেন যে সিনেমা...
রোকেয়া সুলতানা: সুতরাং ও পথের পাঁচালী।
মেয়ে: চিলড্রেন অব হ্যাভেন।
৫. চা নাকি কফি পছন্দ?
রোকেয়া সুলতানা: কফি।
মেয়ে: কোনোটাই না।
৬.ছোটবেলায় কী হতে চাইতেন?
রোকেয়া সুলতানা: সংগীতশিল্পী।
মেয়ে: পরিবারের সঙ্গে বিদেশে যাওয়ার সময় এয়ার হোস্টেস দেখে মুগ্ধ হতাম। আর নিজেও এয়ার হোস্টেস হতে চেয়েছিলাম।
৭. কোন ঋতু বেশি পছন্দ করেন?
রোকেয়া সুলতানা: বর্ষা।
মেয়ে: বৃষ্টির শব্দ আর মাটির গন্ধের কারণে বর্ষা ঋতুই বেশি ভালোবাসি।
৮. রেগে গেলে কী করেন?
রোকেয়া সুলতানা: না রাগার চেষ্টা করি।
মেয়ে: রাগ লুকিয়ে রাখতে পারি না, তবুও চেষ্টা করি লুকিয়ে রাখতে।
অধুনা প্রতিবেদক