মা-মেয়ে দুজনেরই প্রিয় নৃত্যশিল্পী শিবলী ও নীপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে অভিনয় ও নৃত্যশিল্পী মিম চৌধুরী। ছবি: সাহাদাত পারভেজ
মায়ের সঙ্গে অভিনয় ও নৃত্যশিল্পী মিম চৌধুরী। ছবি: সাহাদাত পারভেজ
অভিনয় ও নৃত্যশিল্পী মিম চৌধুরী। ২০১৩ সালে ‘নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় হয়েছিলেন প্রথম রানারআপ। তাঁর মা রুপা চৌধুরী গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. যা খেতে পছন্দ করি

মিম: চকলেট, ফুচকা ও ঝাল খাবার।

মা: মিষ্টি খাবার খুব পছন্দ আর ইলিশ মাছ।

২. রেগে গেলে?

মিম: চুপচাপ থেকে কাঁদি।

মা: ছেলেমেয়েদের বকা দিই। ওদের ওপর রাগ ঝাড়ি।

৩. অবসরে যা করি...

মিম: অবসর খুব কম পাই। যেটুকু পাই সিনেমা দেখে আর গান শুনে কাটাই।

মা: মেয়ের সঙ্গে বসে সিনেমা দেখি।

৪. কোন কাজ করতে ভালো লাগে?

মিম: নাচ আর অভিনয় দুটোই।

মা: মেয়ের পেছনে সময় দিতে খুব ভালো লাগে।

৫. যে পোশাক পছন্দ করি...

মিম: জিনস আর টপ খুব পছন্দের।

মা: শাড়ি আমার সব সময়ই পছন্দের।

৬. পত্রিকায় যে খবর সবার আগে পড়ি?

মিম: রাশিফল সবার আগে পড়ি।

মা: বিনোদন পাতার খবরগুলো।

৭. প্রিয় ব্যক্তি?

মিম: আমার আম্মু।

মা: আমার দুই সন্তান আর সন্তানদের বাবা।

৮. বেড়াতে ভালো লাগে

মিম: যেকোনো জায়গায় লম্বা ড্রাইভে গেলেই ভালো লাগে। বিশেষ কোনো জায়গা নেই।

মা: সন্তানদের সঙ্গে কোথাও ঘুরতে গেলেই ভালো লাগে।

৯. প্রিয় সিনেমা?

মিম: প্রেমী ও প্রেমী, সাথিয়া, টোলাইট খুব পছন্দের।

মা: সালমান শাহর কেয়ামত থেকে কেয়ামত ও হিন্দি ছবি সিলসিলা।

১০. দিনের শুরুতে যে কাজটা করি?

মিম: লেবু, মধু কুসুম গরম পানিতে মিশিয়ে পান করি।

মা: বাচ্চাদের ঘুম থেকে ওঠাই, তারপর ওদের জন্য নাশতা তৈরি করি।

১১. আমার প্রিয় গায়ক

মিম: অনেকেই আমার খুব পছন্দের। তবে হাবিবের গান আমার খুব পছন্দের।

মা: এন্ড্রু কিশোর। আর এই সময়ে হৃদয় খানের গান।

১২. যাঁর যে কাজ ভালো লাগে

মিম: আমার আম্মু আমাকে কোনো ব্যাপারে ‘না’ বলেন না। তাঁর পছন্দ না হলে আমাকে বোঝান।

মা: ও বিজ্ঞাপনে কাজ করলে আমার খুব ভালো লাগে।

১৩. পছন্দের নৃত্যশিল্পী

মিম: শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা

মা: আমারও পছন্দ ওই দুজন।

সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক