
ক্রীড়া–বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মিশু চৌধুরী। করেন অভিনয়ও। একসময় ক্রিকেট খেলতেন। তাঁর মা রাজিয়া সুলতানা চৌধুরী, সরকারি চাকরিজীবী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ অপছন্দ।
১. যা খেতে পছন্দ করি
মিশু: ডাল, শাক ভাজি, ভাত।
মা: আইসক্রিম এবং খেতে সুস্বাদু হয় এমন খাবার।
২. রেগে গেলে যা করি
মিশু: কারও সঙ্গে কথা বলি না বা মায়ের সঙ্গে রাগারাগি করি।
মা: আমার এমনিতেই রাগ নেই। আর যদি কখনো রাগ করি কারও ওপর, তাহলে তা কাউকে বুঝতে দিই না।
৩. অবসরে...
মিশু: দেশি-বিদেশি চলচ্চিত্র দেখি এবং বই পড়ি।
মা: বই পড়া হয়।
৪. পছন্দের পোশাক?
মিশু: সালোয়ার কামিজ পরতে ভালো লাগে।
মা: শাড়ি পছন্দ করি।
৫. বেড়াতে ভালো লাগে
মিশু: দেশের বাইরে কলকাতা আর দেশে সিলেট।
মা: রবীন্দ্রনাথের কুঠিবাড়িসহ কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে।
৬. প্রিয় সিনেমা?
মিশু: ছুটির ঘণ্টা, পথের পাঁচালি।
মা: সারেং বউ অনেকবার দেখেছি।
৭. প্রিয় অভিনেতা কারা?
মিশু: সালমান শাহ।
মা: রাজ্জাক ও সালমান শাহ।
৮. প্রিয় সংগীতশিল্পী...
মিশু: শ্রীকান্ত আচার্য ও রেজওয়ানা চৌধুরী বন্যার গান শুনতে ভালো লাগে।
মা: রবীন্দ্রসংগীত খুব ভালো লাগে। তাঁর গান যেকোনো শিল্পীর কণ্ঠেই ভালো লাগে।
৯. পছন্দের লেখক
মিশু: রবীন্দ্রনাথ ঠাকুর ও সমরেশ মজুমদার।
মা: হুমায়ূন আহমেদের লেখা পড়তে ভালো লাগে।
১০. একে অপরের যে কাজটা ভালো লাগে
মিশু: মা আমার রাগ বুঝতে পারেন।
মা: মিশুর ক্রিকেট খেলা খুব পছন্দ।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক