মীমের প্রিয় রাঙামাটি, মায়ের শিমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী ও সংবাদপাঠক মীম। মা কাওসার পারভীন, পেশায় চিকিৎসক। আজ থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

মায়ের সঙ্গে মীম।  ছবি: অধুনা
মায়ের সঙ্গে মীম। ছবি: অধুনা

১. প্রিয় পোশাক
মীম: শাড়ি। জামদানি শাড়ি বেশি প্রিয়।
মা: শাড়ি পরতে ভালোবাসি।
২. কোন ধরনের খাবার ভালো লাগে?
মীম: ভাত-মাছসহ মায়ের হাতের রান্না করা যেকোনো খাবার।
মা: ভাত, মাছ ও শাকসবজি।
৩. যাঁদের গান ভালো লাগে…
মীম: সাবিনা ইয়াসমীন, সামিনা চৌধুরী ও তপন চৌধুরী।
মা: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও সামিনা চৌধুরীর গান আমার ভালো লাগে।
৪. পছন্দের অভিনয়শিল্পী…
মীম: হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার ও তারিন।
মা: সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান ও শমী কায়সার।
৫. বারবার দেখতে ইচ্ছা করে যে সিনেমা
মীম: কুচকুচ হোতা হ্যায় ও হ্যারি পটার।
মা: ময়নামতি, অবুঝ মন ও মনের মাঝে তুমি।
৬. কোথায় ঘুরতে ভালো লাগে?
মীম: দেশে রাঙামাটি ও বান্দরবান। বাইরে মালয়েশিয়া ও নায়াগ্রা জলপ্রপাত ।
মা: ভারতের শিমলা, আগ্রা ও জয়পুর।
সাক্ষাৎকার: শফিক আল মামুন