স্থপতি ও লেখক শাকুর মজিদ। তাঁর ছেলে ইবন ইবতেসার মজিদ, পড়ে ঢাকার বিএএফ শাহীন কলেজে। আজ দুই প্রজন্মে বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা থাকছে।

১. প্রিয় ব্যক্তিত্ব কে?
শাকুর মজিদ: আমার বাবা।
ছেলে: স্টিভেন উইলসন।
২. যে ধরনের গান পছন্দ করি...
শাকুর মজিদ: রবীন্দ্রসংগীত ও বাউলগান।
ছেলে: রক গান।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছা করে...
শাকুর মজিদ: সানফ্লাওয়ার, বাইসাইকেল থিফ, শোলে, সিলসিলা, আখেরি রাস্তা ও দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।
ছেলে: হ্যারি পটার সিরিজ।
৪ কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
শাকুর মজিদ: চীন, চিলি।
ছেলে: যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া
৫ প্রিয় লেখক?
শাকুর মজিদ: রবীন্দ্রনাথ ঠাকুর ও শেক্সপিয়ার।
ছেলে: মুহম্মদ জাফর ইকবাল ও সুনীল গঙ্গোপাধ্যায়।
৬. রেগে গেলে...
শাকুর মজিদ: খুব জোরে একবার বকা দিয়ে চুপ হয়ে যাই।
ছেলে: ঘরের দরজা লাগিয়ে চুপ করে থাকি।
৭. পরস্পরের ভালো-মন্দ দিক?
শাকুর মজিদ: খুব ভালো মনের মানুষ ইবন। তবে ওর মধ্যে পড়ার অভ্যাসটা একদমই নেই।
ছেলে: বাবার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়, উনি খুব সাপোর্টিভ। তবে বাবা খুব রাগী, এটা কমালে ভালো হয়।
সাক্ষাৎকার: নাজিয়া শারমিন