
শাহরিয়ার হোসেন বিদ্যুৎ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। মেয়ে শায়রা বিনতে শাহরিয়ার নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আজ থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের খাবার পছন্দ?
শাহরিয়ার হোসেন: তেহারি।
মেয়ে: কাচ্চি বিরিয়ানি।
২. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
শাহরিয়ার হোসেন: মিশন ইম্পসিবল সিরিজ।
মেয়ে: হ্যারি পটার সিরিজ ও বলিউডের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ।
৩. কোন ধরনের গান ভালো লাগে?
শাহরিয়ার হোসেন: বাংলাদেশি ব্যান্ড ।
মেয়ে: রবীন্দ্রসংগীত, নজরুল ও লালনগীতি।
৪. প্রিয় সংগীতশিল্পী...
শাহরিয়ার হোসেন: অরিজিৎ সিং।
মেয়ে: সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং।
৫. কাদের অভিনয় ভালো লাগে?
শাহরিয়ার হোসেন: জাহিদ হাসান ও মোশরারফ করিম।
মেয়ে: তিশা, সালমান মুক্তাদির ও তৌসিফ।
৬. প্রিয় লেখক...
শাহরিয়ার হোসেন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
মেয়ে: মুহম্মদ জাফর ইকবাল।
৭. বেড়ানোর প্রিয় জায়গা
শাহরিয়ার হোসেন: নিউইয়র্ক।
মেয়ে: কক্সবাজার।
৮. প্রিয় রং কোনটি?
শাহরিয়ার হোসেন: সাদা।
মেয়ে: সাদা-কালো।
৯. প্রিয় খেলোয়াড় কে?
শাহরিয়ার হোসেন: স্টিভ ওয়াহ ও তামিম ইকবাল।
মেয়ে: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।