প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। ফ্রান্সের ‘নাইট’ উপাধিতে ভূষিত। থাকেন ফ্রান্সে। তাঁর বড় মেয়ে চিত্রসিথী শাহাবুদ্দিন ফ্রান্সে আইন পেশায় যুক্ত। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. যা খেতে পছন্দ করেন...
শাহাবুদ্দিন আহমেদ: ডাল, ভাত, আলুভর্তা, পুঁটি মাছ, ইলিশ মাছ ও ফরাসি সালাদ।
মেয়ে: গরুর মাংস, আলুভর্তা, ফরাসি খাবার ও সি-ফুড।
২. অবসরে কী করেন?
শাহাবুদ্দিন আহমেদ: খেলা দেখি।
মেয়ে: রান্না এবং গান-নাচ করি।
৩. রেগে গেলে কী করেন?
শাহাবুদ্দিন আহমেদ: ক্ষতিকারক কিছু করি না।
মেয়ে: কেঁদে ফেলি।
৪. প্রিয় সিনেমা...
শাহাবুদ্দিন আহমেদ: পথের পাঁচালী, ইটি, জুরাসিক পার্ক, লরেন্স অব অ্যারাবিয়া।
মেয়ে: আগন্তুক, ইটি, মাদার ইন্ডিয়া।
৫. প্রিয় ব্যক্তিত্ব...
শাহাবুদ্দিন আহমেদ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, শেক্সপিয়ার ও বারাক ওবামা।
মেয়ে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা।
৬. প্রিয় চিত্রশিল্পী?
শাহাবুদ্দিন আহমেদ: শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বেকন।
মেয়ে: আমার বাবা শাহাবুদ্দীন আহমেদ ও পাবলো পিকাসো।
৭. একে অপরের যে দিক ভালো লাগে?
শাহাবুদ্দিন আহমেদ: ও খুব সেনসেটিভ। মানুষকে নিয়ে ভাবে, বিশেষ করে অসহায়-নিপীড়িত মেয়েদের জন্য কাজ করতে চায়।
মেয়ে: বাবা একজন মুক্তিযোদ্ধা—ভাবতেই ভালো লাগে।
৮. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
শাহাবুদ্দিন আহমেদ: ঢাকা, কলকাতা ও শান্তিনিকেতন।
মেয়ে: বাংলাদেশের যেকোনো জায়গা ও কলকাতা।
৯. প্রিয় লেখক...
শাহাবুদ্দিন আহমেদ: রবীন্দ্রনাথ ঠাকুর ও হুমায়ূন আহমেদ।
মেয়ে: রবীন্দ্রনাথ ঠাকুর, মিলান কুন্ডেরা।
১০. কার গান ভালো লাগে?
শাহাবুদ্দিন আহমেদ: রেজওয়ানা চৌধুরী বন্যা, সলিল চৌধুরী।
মেয়ে: সুচিত্রা মিত্র, শান, আনুশেহ আনাদিল।
১১. জীবনে কার অবদান সবচেয়ে বেশি?
শাহাবুদ্দিন আহমেদ: মায়ের।
মেয়ে: মায়ের।
১২. দুজনের অপছন্দের দিক কোনটি?
শাহাবুদ্দিন আহমেদ: একান্ত পারিবারিক আড্ডায় তর্কে মেতে ওঠে।
মেয়ে: বাবা খুব বেশি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত, কাউকেই না বলতে পারে না।
১৩. প্রিয় রং?
শাহাবুদ্দিন আহমেদ: লাল ও সবুজ।
মেয়ে: লাল, নীল ও পিচ।
১৪. প্রিয় গান?
শাহাবুদ্দিন আহমেদ: জয় বাংলা বাংলার জয়।
মেয়ে: যেকোনো রবীন্দ্রসংগীত।