তরুণ আলোকচিত্রী সাদমান শহীদ। এ বছর ওয়ার্ল্ড প্রেস ফটোর ‘জুপ সোয়ার্ট মাস্টারক্লাস’-এর বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি। তাঁর মা লীনা শহীদ, একসময় সাংবাদিকতা করতেন। আজ দুই প্রজন্মে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা থাকছে।

১. কোন ধরনের খাবার প্রিয়?
সাদমান: স্টেক।
মা: ডাল, ভাত, মাছ, সবজি ও শুঁটকি।
২. কোথায় ঘুরতে ভালো লাগে?
সাদমান: সমুদ্রের ধারে।
মা: পাহাড়, সমুদ্র ও ঐতিহাসিক স্থানে।
৩. প্রিয় বই
সাদমান: অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড।
মা: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ।
৪. প্রিয় সিনেমা
সাদমান: চুংকিং এক্সপ্রেস, ওল্ডবয়, হোয়াই ডোন্ট ইউ প্লে ইন হেল, সংগ্স ফ্রম দ্য সেকেন্ড ফ্লোর ও ক্লোজআপ।
মা: পথের পাঁচালী, টারটেলস ক্যান ফ্লাই।
৫. পছন্দের সংগীতশিল্পী
সাদমান: এস ডি বর্মন, জাচ কনডন, নিনা সিমোন, জিম মরিসন ও থোম ইয়র্কে।
মা: লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও এস ডি বর্মন।
৬. প্রিয় রং...
সাদমান: কালো।
মা: সাদা।
৭. কীসে রেগে যান?
সাদমান: কারণ ছাড়া কেউ খারাপ ব্যবহার করলে।
মা: কেউ খারাপ ব্যবহার করলে।
৮. পরস্পরের ভালো ও মন্দ দিক...
সাদমান: মায়ের মন কোমল ও সদয়। তবে মা ভীষণ জেদি। এটা কমালে ভালো হয়।
মা: ভালো মানুষ সাদমান। কিন্তু সব কাজ শেষ মুহূর্তে করে, এটা ওর খারাপ দিক।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা