
উপস্থাপক সামিয়া আফরিন। বর্তমানে কাজ করছেন গাজী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার হিসেবে। ছেলে আহনাফ আরাবী পড়ছে স্কলাসটিকা স্কুলে। এবারের দুই প্রজন্মে থাকছে এই মা-ছেলের ভালো লাগা, পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় টেলিভিশন অনুষ্ঠান...
সামিয়া আফরিন: অপিস গ্লোয়িং চেয়ার।
ছেলে: দেখা হয় না।
২. প্রিয় অভিনেতা…
সামিয়া আফরিন: মোশাররফ করিম।
ছেলে: ভিন ডিজেল।
৩. যে চলচ্চিত্র মনে দাগ কেটেছে...
সামিয়া আফরিন: দীপু নাম্বার ওয়ান।
ছেলে: ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭।
৪. প্রিয় গায়ক…
সামিয়া আফরিন: এন্ড্রু কিশোর।
ছেলে: আরিয়ানা গ্রান্ডে।
৫. অবসরে যা করতে ভালো লাগে...
সামিয়া আফরিন: বন্ধু, আত্মীয়দের সঙ্গে
আড্ডা দিতে।
ছেলে: ফুটবল খেলতে।
৬. যেখানে ঘুরতে যেতে চান…
সামিয়া আফরিন: দেশের বাইরে (থাইল্যান্ড, ভারত)।
ছেলে: গ্রামে।
৭. প্রিয় খেলা…
সামিয়া আফরিন: ক্রিকেট।
ছেলে: ফুটবল।
৮. প্রিয় খেলোয়াড়…
সামিয়া আফরিন: সাকিব আল হাসান।
ছেলে: সাকিব আল হাসান।
৯. একজন আরেকজনকে যা বলতে চান...
সামিয়া আফরিন: ভালো মানুষ হও, প্রতিষ্ঠিত হও।
ছেলে: মা যদি আমার সব কথা শুনত।
১০. কার লেখা পড়তে ভালো লাগে?
সামিয়া আফরিন: হুলমায়ূন আহমেদ।
ছেলে: পাঠ্যবইয়ের বাইরে বই পড়া
হয় না।
সাক্ষাৎকার: এস এম নজিবুল্লাহ চৌধুরী