>

অর্থহীন ব্যান্ডের ভোকাল ও বেস গিটারিস্ট সুমন। বেসবাবা নামে খ্যাত। তাঁর ছেলে আহনাফ সালেহীন খালেদ। আজ দুই প্রজন্মে থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা
১. কোন ধরনের খাবার পছন্দ?
সুমন: ইতালীয় ও জাপানি খাবার ভালো লাগে। বিশেষ করে পিৎজা।
ছেলে: জাপানি খাবার। সুশি খুব ভালো লাগে।
২. প্রিয় পোশাক...
সুমন: শার্ট ও জিনস। জারা ম্যান ব্র্যান্ডের পোশাক পরি বেশি।
ছেলে: টি-শার্ট।
৩. কার গান ভালো লাগে?
সুমন: জন ডেনভার।
ছেলে: বেসবাবা সুমন।
৪. প্রিয় রং
সুমন: কালো।
ছেলে: কালো।
৫. বেড়াতে ভালো লাগে যেখানে
সুমন: বান্দরবান।
ছেলে: সিঙ্গাপুর।
৬. বিরক্ত হলে কী করেন?
সুমন: গান শুনি।
ছেলে: ঘরের দরজা বন্ধ করে বসে থাকি।
৭. বাবা-ছেলের পরস্পরের কোন দিকটি ভালো লাগে, কোন দিকটি খারাপ লাগে?
সুমন: আমার ছেলেমেয়ের সবকিছুই ভালো লাগে। এ প্রজন্মের হয়েও আহনাফ অন্য রকম। মানবিক গুণগুলো ওর মধ্যে অনেক। মানুষ হিসেবে ও ভালো।
ছেলে: বাবা খুব ‘কুল’, এটা ভালো লাগে। অনেক ব্যস্ত থাকে, এটা মাঝেমধ্যে খারাপ লাগে।
৮. প্রিয় সিনেমা কোনটি
সুমন: শশাঙ্ক রিডাম্পশন।
ছেলে: লর্ড অব দ্য রিংস।
৯. কার অভিনয় ভালো লাগে?
সুমন: টম হ্যাঙ্কস।
ছেলে: জনি ডেপ।
১০. প্রিয় গ্যাজেট?
সুমন: ম্যাকবুক।
ছেলে: আইফোন।
১১. প্রিয় ব্যান্ড?
সুমন: আয়রন মেইডেন।
ছেলে: পিংক ফ্লয়েড।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা