স্বাগতার প্রিয় চরিত্র বাকের ভাই, মায়ের সংশপ্তকের রমজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে স্বাগতা।  ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে স্বাগতা।  ছবি: খালেদ সরকার

অভিনয়, গান ও উপস্থাপনা করেন জিনাত সানু স্বাগতা। তাঁর মা ফরিদা ইয়াসমিন, গৃহিণী। এবারের দুই প্রজন্ম বিভাগে হাজির হয়েছেন এই মা-মেয়ে।
১. যা খেতে পছন্দ করি
স্বাগতা: পিৎজা খুব পছন্দ করি।
মা: সবজিজাতীয় খাবার এবং মাছ-ডাল।
২. রেগে গেলে কী করেন?
স্বাগতা: আমি যেকোনো একদিকে হাঁটা দিই।
মা: অভিমান করে বসে থাকি।
৩. কোন ধরনের পোশাক ভালো লাগে?
স্বাগতা: শাড়ি, জিনস ও টি-শার্ট পছন্দ।
মা: শাড়ি।
৪. প্রিয় অভিনয়শিল্পী
স্বাগতা: সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, আবদুল্লাহ
আল মামুন।
মা: সুবর্ণা মুস্তাফা, ফেরদৌসী মজুমদার, হুমায়ুন ফরীদি।
৫. কোন ধরনের গান বেশি শোনা হয়
স্বাগতা: রক। বিশেষ করে দ্য বিটলস ও জিম মরিসনের গান।
মা: রবীন্দ্রসংগীত এবং দেহতত্ত্বের গানগুলো
বেশি শুনি।
৬. যার লেখা ভালো লাগে
স্বাগতা: অবশ্যই হুলমায়ূন আহমেদ।
মা: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ ক্লাসিক লেখাগুলো ভালো লাগে বেশি।
৭. নাটকের পছন্দের চরিত্র
স্বাগতা: কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই চরিত্র খুব পছন্দ।
মা: সংশপ্তক–এর কানকাটা রমজান চরিত্র আমার খুব প্রিয়।