গ্রেডিয়েন্ট রঙে জমবে এবারের শরৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেডিয়েন্ট কালার ও ডিজাইন অনেক দিন ধরেই ফ্যাশনে আধিপত্য বজায় রেখে চলেছে। এ কালার ও ডিজাইন আমাদের প্রতিদিনকার লাইফস্টাইলের সঙ্গে মিশে গেছে এবং আমাদের ফ্যাশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে গ্রেডিয়েন্ট রঙের আবেদন এখনো ফুরিয়ে যায়নি। কারণ হলো রঙের পরিবর্তনের মাধ্যমে পাওয়া ব্যতিক্রমী বিষয়টি ফ্যাশনপ্রেমী মানুষদের ভিন্ন অনুভূতি পেতে এবং তাঁদের স্বকীয়তার বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে।

গ্রেডিয়েন্ট রঙের ক্ষেত্রে অধিকাংশ মানুষ উজ্জ্বল রংকেই বেছে নেন। বিশেষ করে শরতের মতো শান্ত ও নৈশব্দিক ঋতুতে গোলাপি, সবুজ বা সোনালির মতো উজ্জ্বল রংগুলো সহজেই চোখ ধাঁধিয়ে দেয়। ঋতুর পালাবদলে বছর ঘুরে শরতের আগমন ঘটেছে। এই ঋতুতে চারদিকে বিরাজমান থাকে গোলাপি আভাসহ নীল আকাশ, চারপাশে নির্মল সাদা মেঘ ভেসে বেড়ায়। এসব বিষয় নতুন করে মানুষের আগ্রহ জাগাতে এবং তাঁদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করতে উৎসাহিত করে। এ কারণেই ফ্যাশন ডিজাইনার থেকে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো শরৎকালে ডিজাইনে গ্রেডিয়েন্ট রংকে প্রাধান্য দেয়, যাতে ব্যবহারকারীরা শরতে প্রাণবন্ত অনুভব করেন এবং এই ঋতু থেকে অনুপ্রাণিত হন।

গ্রাহকদের অনুপ্রেরণা দিতে ও নিজেদের নতুন করে খুঁজে পেতে ভূমিকা রাখার ব্যাপারে বিশ্বাস করে অপো। আর তাই শরতের চেয়ে ভালো ঋতু যেন কমই আছে। শরৎ এমন একটি ঋতু, যা থেকে মানুষ আরও ব্যক্তিত্বপূর্ণ ও চমৎকার লুক তৈরিতে প্রকৃতি থেকে অনুপ্রেরণা পান। ফ্যাশনসচেতন স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনে বাড়তি মাত্রা যোগ করতে অপো সম্প্রতি বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমার সঙ্গে অংশীদারত্ব করেছে, যাতে তাঁরা তাঁদের মধ্যে মাল্টিভার্স খুঁজে পেতে পারেন এবং এই ঋতুতে নিজেদের জন্য আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমী লুকে নিজেদের তুলে ধরতে পারেন।

এ ক্ষেত্রে অনুপ্রেরণা হতে পারেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফ্যাশন ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে সাকিব অপো এফ২১এস প্রো ডিভাইসে তাঁর সিগনেচার এস#৭৫ কালার নিয়ে এসেছেন। অপো এফ২১এস প্রো শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে। নতুন এস#৭৫–এ গোলাপি, সবুজ, সোনালিসহ অনেক কালার শেড (ধরন) রয়েছে। রঙের এ ধরনগুলো যেকোনো প্রযুক্তিপ্রেমী ও ফ্যাশনসচেতন মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করবে। অপোর সিগনেচার অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে অপো এফ২১এস প্রোতে রঙের জাদুকরি সমন্বয় নিয়ে আসা হয়েছে। অপো গ্লো ডিজাইন প্রযুক্তি ব্র্যান্ডটির নিজস্ব বিশেষায়িত উৎপাদনপদ্ধতি, যা অপো এফ২১এস প্রোর পেছনের অংশে বিভিন্ন রঙের আবহ নিয়ে আসে।  এস#৭৫–এর প্রতিটি রং সাকিবকে যে বিষয়গুলো অনুপ্রাণিত করে, সেগুলোকেই প্রতিফলিত করে। যেমন প্রশিক্ষণ মাঠের সবুজ রং, ট্রফির সোনালি রং ও ভক্তদের ভালোবাসা থেকে পাওয়া গোলাপি রঙের শেডের সমন্বয় সাকিবেরই গল্প। সাকিবের মতোই প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীও তাঁদের নিজস্ব গল্প তৈরি করে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন।

তাই এখনই যেতে পারেন আপনার নিকটস্থ অপো কিংবা পুমা স্টোরে। স্টোরগুলোতে গেলেই এই শরতে আপনার ফ্যাশন কেমন হওয়া দরকার, তা নিয়ে ধারণা পাবেন এবং একই সঙ্গে অনুপ্রাণিত বোধ করবেন। পাশাপাশি অপো এফ২১এস প্রোর সঙ্গে কোন রঙের পোশাকটি ভালো মানাবে, বুঝতে পারবেন তা–ও।