নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে চলছে ‘মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬’

‎নারী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬ শুরু হয়েছে ৫ মার্চ, শেষ হচ্ছে আগামীকাল ৮ মার্চ। মেলাটি বসেছে রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কে মাইডাস সেন্টারে।

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
প্রায় ৫৬ জন নারী ও তরুণ উদ্যোক্তা তাঁদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন এখানে।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
পোশাক, গয়না, হস্তশিল্পসহ নানা ধরনের সৃজনশীল পণ্যের সমাহার আছে এখানে।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
মেলার বিশেষ আকর্ষণ ‘রংধনু বন্ধুজন’ নামের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ আয়োজনে তারা নাচবে, গান গাইবে, করবে আবৃত্তি।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
এ ছাড়া তাদের স্টলে থাকছে হাতে তৈরি পোশাক, গয়না, ব্যাগসহ নানা শৈল্পিক পণ্য।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
দ্য সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক), হোপ অটিজম, বর্ণালী ও অপার অংশ নিয়েছে এই মেলায়।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
মেলার সমাপনী দিনে দেওয়া হবে মাইডাস উদ্যমী উদ্যোক্তা পুরস্কার।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
মেলা আয়োজনে সহযোগী বিকাশ, পূবালী ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস ও আইপিডিসি।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজন নারী ও তরুণ উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করতে এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে সহায়তা করবে।
ছবি: মাইডাস সিএমএসএমই ঈদমেলা ২০২৬–এর সৌজন্যে
আরও পড়ুন