আসাদগেটে পুরোনো জিনিস কেনাবেচার ‘পুনঃব্যবহার হাট’, যা পাবেন এখানে

থ্রিফট শপ, ডিক্লাটার, রিইউজ, রিডিউস ও রিসাইকেলের মতো শব্দগুলো এখন আর শুধু পরিবেশবাদীদের আলোচনায় সীমাবদ্ধ নেই; হয়ে উঠছে বিকল্প জীবনযাপনের অংশ।

ঢাকার আসাদগেটের ৩ নম্বর মিরপুর রোডে আয়োজন করা হয়েছে ‘পুনঃব্যবহার হাট’ছবি: পুনঃব্যবহার হাট মেলা

মানুষের আঙুলের ডগায় চলে এসেছে বাজার। আঙুল চাপলেই ক্রেতার দোরগোড়ায় চলে আসছে পণ্য। ফলে বেড়েছে ক্রয়ের মাত্রা। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে কোনো জিনিস একবার পরার পর দ্বিতীয়বার পরতে না চাওয়ার আকাঙ্ক্ষা।

পুরোনো পোশাক
ছবি: পুনঃব্যবহার হাট মেলা

একটি পোশাক একটি অনুষ্ঠানে পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়ে গেলে সেটির ব্যবহার–উপযোগিতা যেন শেষ হয়ে যায়। এতে অপচয় যেমন হয়, তেমনি নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে যে পানি, বিদ্যুৎ খরচ হয়, কার্বন নিঃসরণ হয়, মাটি-পানি-বায়ু দূষিত হয়, তা পরিবেশের জন্য ক্ষতিকর।

আছে নানা ডিজাইনের ব্যাগও
ছবি: পুনঃব্যবহার হাট মেলা
আরও পড়ুন

থ্রিফট শপ, ডিক্লাটার, রিইউজ, রিডিউস ও রিসাইকেলের মতো শব্দগুলো এখন আর শুধু পরিবেশবাদীদের আলোচনায় সীমাবদ্ধ নেই; হয়ে উঠছে বিকল্প জীবনযাপনের অংশ। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের বিপরীতে ব্যবহৃত পোশাক আবার ব্যবহার, পুরোনো জিনিস কেনাবেচা কিংবা অপ্রয়োজনীয় পণ্য কাজে লাগানোর প্রবণতা বাড়ছে।

ব্যবহার্য চায়ের কাপ, টি–পটসহ আছে আরও নানা কিছু
ছবি: পুনঃব্যবহার হাট মেলা

এসব বিষয়ে সচেতনতা বাড়াতেই ‘পুরোনো মানেই ফেলনা নয়, ঝোঁকের বশে ক্রয় নয়’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আসাদগেটের ৩ নম্বর মিরপুর রোডে আয়োজন করা হয়েছে ‘পুনঃব্যবহার হাট’। মেলাটির আয়োজন করেছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আলাই।

মেলা শেষ হবে ১৭ আগস্ট
ছবি: পুনঃব্যবহার হাট মেলা

১৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। পাওয়া যাবে গাছ, বই, ব্যাগ, গয়না, শাড়ি, জামা ইত্যাদি। এই হাট থেকে পণ্য কেনা যাবে আবার নিজের কোনো কিছু বিক্রি করতে চাইলে শর্ত সাপেক্ষে সেটাও করা সম্ভব।

আরও পড়ুন