প্রদর্শনী, ছাড় ও নতুন পোশাকের খবর

প্রদর্শনী, ছাড়, নতুন পোশাকের খবর থাকছে নোটিশ বোর্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির প্রদর্শনী

কিউরিয়াসে ঘড়ির প্রদর্শনী
ছবি: সংগৃহীত

ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস আয়োজন করেছে ঘড়ির প্রদর্শনী। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে নিজেদের দোকানে প্রদর্শনীর আয়োজন করেছে ফ্যাশন হাউস কিউরিয়াস। ২৬ অক্টোবর প্রদর্শনীর উদ্বোধন হয়ে চলবে আগামী ১৫ নভেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রায় ৫০ রকমের ঘড়ির নকশা তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। ঘড়িগুলোর কোনোটিতে ব্যবহার করা হয়েছে কাঠের সমতল, তালা, চামড়া, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, গাছের গুঁড়ি ইত্যাদি উপকরণ। ঘড়ির নামকরণেও দেখা গেছে ভিন্নতা। কোনোটির নাম বিষণ্ন কোরাস তো কোনোটির নাম চেরিফুলে পূর্ণিমার চাঁদ। এসব ঘড়ির নকশায় দেখা গেছে চেরিফুলের কাজ, রবীন্দ্রনাথের লিপির ব্যবহার, মানচিত্রের ভেতর ঘড়ি, জিনসের কাপড় ইত্যাদি। প্রদর্শনীর কিউরেটর ও কিউরিয়াসের প্রধান ডিজাইনার চন্দ্রশেখর সাহা জানান, ‘আমরা প্রতিদিনই একটা যাত্রাপথের মধ্যে দিয়ে মূলত বয়ে চলি। এই গতিপ্রকৃতি ঘড়ির মাধ্যমে নির্ধারিত হয়। ফেলে দেওয়া বিষয়বস্তু জড়ো করে নতুন কিছু করা যায়, সেই প্রয়াসে এ প্রদর্শনীর আয়োজন। ঘড়িগুলো প্রদর্শনী শেষে কিউরিয়াসের শোরুমে থাকবে বলে জানান, ডিজাইন দলের প্রধান মাইনুল ইসলাম।

অফিস উপযোগী পোশাক

কে ক্র্যাফট
ছবি: সংগৃহীত

কে ক্র্যাফট নিয়ে এসেছে অফিস উপযোগী পোশাক। ছেলেদের জন্য রয়েছে ২৫টির বেশি ডিজাইনের স্ট্রাইপ, চেক ও মার্জিত রঙের আনুষ্ঠানিক শার্ট এবং এ ডিজাইনগুলো গাঢ় ও হালকা উভয় শেডের প্যান্টের সঙ্গে মিলিয়ে পরা যাবে। মেয়েদের জন্য ১০০টির বেশি কুর্তা, সালোয়ার–কামিজ ও শাড়ি নকশা করা হয়েছে। পোশাকগুলোয় আছে স্ক্রিন প্রিন্টিং ও পরিমিত হাতের কাজ।

উদ্বোধন উপলক্ষে ছাড়

ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে নরসিংদীতে। এ উপলক্ষে সব আসবাবের ওপর ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। বিশেষ এ ছাড় পাওয়া যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।