‘হার ই-ট্রেড’ এর পঞ্চম প্রদর্শনী শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল থেকে মাইডাসে শুরু হচ্ছে হার ই-ট্রেডের প্রদর্শনী

নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম 'হার ই-ট্রেড' এর পঞ্চম প্রদর্শনী শুরু হতে যাচ্ছে আগামীকাল। আগামী ২০ ও ২১ জানুয়ারি, ধানমন্ডি -২৭ এর মাইডাস সেন্টারে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে হার ই-ট্রেড আয়োজন করতে যাচ্ছে এই প্রদর্শনীটি।

প্রদর্শিত হবে নারী উদ্যোক্তাদের পণ্য

দেশীয় কাঁচামাল নির্ভর পণ্যের প্রচার ও প্রসারে 'হার ই-ট্রেড' কাজ করে থাকে। তাঁদের পঞ্চম এক্সিবিশনে মোট উদ্যোগের সংখ্যা থাকছে ৬৫টি। সেখানে মোট ৬৮ জন নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শিত হবে। হার ই-ট্রেড এর আগে ঢাকা ও চট্টগ্রামে চারটি প্রদর্শনীর আয়োজন করেছে। সর্বস্তরে নারী উদ্যোক্তাদের পণ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই হার ই-ট্রেড প্রদর্শনীর আয়োজন করে থাকে।

এই আয়োজনে মাটির গয়না, বাঁশ বেতের তৈরি ঘর সাজানোর নানা উপকরণ নিয়ে থাকছে মৃৎ। গয়নার সঙ্গে আরও থাকছে বিভিন্ন কাপড় যেমন খাদি অথবা এন্ডি সিল্কের ওপর সম্পূর্ণ হাতে আঁকা বিভিন্ন ডিজাইনের কুর্তা, সালোয়ার।

এমন বীজের গয়না পাবেন মেলাতে

সম্পূর্ণ পরিবেশবান্ধব ভাবে পাটের বিভিন্ন ব্যাগ যেমন লেডিস ও ট্রাভেল ব্যাগ নিয়ে রয়েছে কালিন্দী নামক প্রতিষ্ঠানটি। নিজস্ব কারখানাতেই তারা এসব পণ্য তৈরি করে। এ ছাড়া চামড়াজাত পণ্য এবং শতরঞ্জিও পাবেন তাদের কাছে। দামটাও থাকছে হাতের নাগালের মধ্যেই।

শ্রাবণী জলি ও আঁখি ভদ্র, এই দুই বান্ধবীর যৌথ উদ্যোগে গড়ে উঠেছে ‘ত্রিভো’। এই প্রতিষ্ঠানটি মূলত হারিয়ে যাওয়া দেশীয় তাতের শাড়ি নিয়েই কাজ করছে। এ ছাড়া ৮০ বা ৯০ দশকে যেসব শাড়ির চল ছিল সেই ডিজাইনের শাড়ি নিয়ে তারা আবার নতুন করে ডিজাইন করছে।

এমনই অনেক রকম ফ্যাব্রিক ও ডিজাইনের শাড়ি এবং পোশাক থেকে শুরু করে যাবতীয় ফ্যাশন পণ্য যেমন; গয়না, বাঁশ ও কাঠের তৈরি ক্র্যাফটস আইটেম, হোম ডেকর, পাট ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, অরগানিক খাদ্যপণ্য, কুরুশ-কাটায় তৈরি এক্সক্লুসিভ সব পণ্য এমনকি কৃত্রিম ফুলের গাজরাও পাবেন এই প্রদর্শনীতে।