শেষ মুহূর্তে নতুন কী চমক আনছে ফ্যাশন হাউসগুলো
চলছে ঈদের কেনাকাটার শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ সময়ে ফ্যাশন হাউসগুলোতেও থাকছে নতুন নতুন চমক। চলুন, দেখে নিই শেষ মুহূর্তে ফ্যাশন হাউসগুলো কি নতুনত্ব এনেছে তাঁদের ঈদপোশাকে।
কিউরিয়াস
শেষ মুহূর্তে ছোটদের পোশাকের এই নান্দনিক সংগ্রহ এনেছে কিউরিয়াস। লাল-কালো এই দুই রঙের সমন্বয়ে পোশাকগুলোতে এসেছে ঈদের আমেজ। ছেলে ও মেয়ে উভয় শিশুর জন্যই থাকছে পোশাকের সংগ্রহ।
আড়ং
ঈদের শেষের দিকে গয়না কেনার দিকেই ক্রেতাদের আগ্রহ থাকে বেশি। সিলভারের ওপর স্টোন বসানো নকশার নতুন সংগ্রহ এনেছে আড়ং। যাঁরা আজ গয়না কিনতে বের হয়েছেন, তাঁরা একবার ঘুরে আসতে পারেন আড়ং।
ইজি
ছেলেদের জন্য টি–শার্টের সংগ্রহ এনেছে ইজি। গরমে ঈদপোশাকের তালিকায় আপনিও রাখতে পারেন এ ধরনের হালকা নকশার টি–শার্ট।
আরবান ভোগ
এক শটির বেশি নিজস্ব নকশার শাড়ির সংগ্রহ এনেছে আরবান ভোগ। ঈদেও যাঁরা একটু ব্যতিক্রমী নকশার শাড়ি পরতে ভালোবাসেন, তাঁরা চলে যেতে পারেন এই শপে।
লা রিভ
ঈদের শেষ মুহূর্তে লা রিভের নার্গিসাস সংগ্রহে এনেছে সাদা রঙের পোশাক। এই গরমে আরাম পেতে সাদা রঙের পোশাকের জুড়ি মেলা ভার।