জমে উঠেছে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ নভেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে দশম জাতীয় এসএমই পণ্য মেলা। দোকানের সংখ্যা, বৈচিত্র্য আর মেলা চলার দৈর্ঘ্য—সব দিক দিয়েই বড় হয়েছে এবারের মেলা। ফ্যাশন পণ্যের পাশাপাশি পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক পণ্য, খাবার—এসবও পেয়েছে বিশেষ গুরুত্ব। তৃতীয় দিনেই ভিড় ছিল নজরকাড়া। পণ্যের দামও মনে হয়েছে বাজার আর অনলাইন থেকে কম। বেশ কিছু ফ্যাশন হাউস দিচ্ছে বিশেষ ছাড়। বৃহস্পতিবার তৃতীয় দিনে মেলা ঘুরে যা দেখা গেল—  
১ / ১৩
মেলায় উঠেছে হরেক রকমের শাড়ি। টাই-ডাইয়ের শাড়িগুলোর দাম ১ হাজার ২০০ টাকা। হ্যান্ড পেইন্টের শাড়িগুলোর দাম ২ হাজার থেকে ৩ হাজার টাকা। জামদানি শাড়িগুলোর দাম সাড়ে ৩ হাজার থেকে শুরু, ৪৫ হাজার পর্যন্ত
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৩
মেলায় আলাদা করে নজর কেড়েছে পাটজাত পণ্য। ক্রেতারাও ভিড় করে কিনেছেন পাটের তৈরি ব্যাগ, ম্যাটসহ আরও নানা কিছু
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১৩
ফ্যাশন পণ্যের পাশাপাশি এবারের মেলায় অন্য জিনিসপত্রও বিক্রি হয়েছে দেদারসে
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১৩
দেশি জার্সিগুলোও নজর কেড়েছে ক্রেতাদের
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১৩
মেলায় ছিল মাটি, কাপড়, কাঠের তৈরি পুতুল আর ঘর সাজানোর নানা উপকরণ
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১৩
বেচাকেনার দৌড়ে নারীদের সাজসজ্জার জিনিসপত্র সব সময়ই এগিয়ে থাকবে
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৩
মেলা উপলক্ষে অনেক ব্র্যান্ডই দিয়েছে বিশেষ ছাড়
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৩
বুকে বাংলাদেশ নিয়ে ঘুরতে চান?
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৩
বরাবরের মতোই এবারেও প্রাধান্য পেয়েছেন ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৩
পেছনের ঝুড়িগুলো সেট আকারে বিক্রি হচ্ছে। ছোট, মাঝারি আর বড়—৩টি ঝুড়ির দাম ৬৫০ টাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১৩
এই প্লেটগুলো সুপারিগাছের পাতার খোল দিয়ে তৈরি
ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৩
ড্রয়িংরুমে এ রকম একটি পাখির বাসার ভেতর একটা গাছ অন্দরে আনবে প্রাকৃতিক আবহ
ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৩
তৃতীয় দিনেই মেলা ঘুরে দেখা গেল বেশ ভিড়। বিক্রেতারাও জানালেন, বেচাকেনা চলছে ‘ভালোই’
ছবি: সাবিনা ইয়াসমিন