শহরে কোথায় কী আয়োজন, থাকছে তারই খোঁজ
রোজা ও ঈদ ঘিরে শহরজুড়ে থাকছে নানা আয়োজন। তেমনি কিছু আয়োজনের খোঁজ থাকছে এখানে।
ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে মাইডাস সেন্টারে শুরু হয়েছে ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’। ৩ দিনের এ মেলায় অংশ নেবে ৩৭টি প্রতিষ্ঠান।
কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, সাদাকালো, দেশাল যেমন থাকছে, তেমনি থাকছে খুঁত, পটের বিবি, কালিন্দী, গুটিপা, সরলা, খাদি বাই নুভিয়া, ঋতি, ভেনোরি, ফারহানা ফ্যাশন, সিবনী, মিতার গল্প, কইন্যা, সুরঞ্জনা, আটকুঠুরি নয় দরজা, অয়ন ক্র্যাফট, যথাশিল্প, আজুরা বাই শান্তা কবির, বালুচর, রিংকিস অ্যাটায়ার, ভারমিলন, সিগনেট, অজিন, ঋ, মঞ্জুরি, কনক দ্য জুয়েলারি প্যালেস, কল্পতরু, মিথ আর্টস অ্যান্ড ক্র্যাফট, শস্যপ্রবর্তনা, শিল্পলোক, পৌরাণিক, এন’স কিচেন। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকা
পবিত্র রমজানে ‘রমজান ইফতার ও ডিনার বুফে’–র আয়োজন করেছে হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকা। এই বুফেতে দেশি-বিদেশি নানা খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি। এই ইফতার ও ডিনার বুফে উপভোগ করতে জনপ্রতি খরচ পড়বে ৪ হাজার টাকা। নির্ধারিত কার্ড ব্যবহারে পাওয়া যাবে বিশেষ কিছু সুবিধা।
আমারি ঢাকা
পবিত্র রমজান মাসে অতিথিদের জন্য মোগলাই থিমভিত্তিক ইফতার, রাতের খাবার ও সাহ্রির আয়োজন করেছে আমারি ঢাকা। মাসজুড়েই থাকছে ইফতার-রাতের খাবারের বুফে আয়োজন। পাশাপাশি নির্দিষ্ট দিনে থাকছে সাহ্রি বুফে। ঘরে বসে উপভোগের জন্য টেকঅ্যাওয়ে ইফতার বক্সও পাওয়া যাবে।
দুজনের খাওয়ার উপযোগী এই বাক্সগুলোর মূল্য শুরু হচ্ছে ৩ হাজার ৯৯৯ টাকা থেকে। ইফতার ও রাতের খাবার উপভোগ করা যাবে ৮ হাজার ৯৯৯ টাকায়। নির্দিষ্ট কার্ডে থাকছে একজনের খাবারের মূল্য পরিশোধ করে পাঁচজনের খাওয়ার ব্যবস্থা। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার থাকবে সাহ্রি বুফে। সাহ্রি বুফের মূল্য ৫ হাজার ৯৯৯ টাকা। নির্দিষ্ট কার্ডে একজনের খাবারের মূল্য পরিশোধ করে চারজন খাওয়া যাবে।