এখন যাঁরা শপিংয়ে বের হবেন, এই লেখা তাঁদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। ইফতারের পর যাঁরা কেনাকাটায় বের হচ্ছেন, তাঁরা একঝলক চোখ বুলিয়ে নিতে পারেন। বড় বড় ব্র্যান্ড ঈদ উপলক্ষে নতুন কী আয়োজন আনছে, দেখে নিন তারই একঝলক।

সারা লাইফস্টাইল

সারা লাইফস্টাইলের পোশাকে থাকছে উজ্জ্বল রঙের প্রাধান্য
ছবি : সংগৃহীত

মোগল সময়কাল এবং আধুনিকতার মেলবন্ধনে তৈরি হয়েছে সারা লাইফস্টাইলের পোশাক। এখানে ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে পরিবারের সব সদস্যের পছন্দের পোশাক কিনতে পারবেন।

টুয়েলভ

প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে তৈরি হয়েছে টুয়েলভের পোশাক
ছবি : সংগৃহীত

রয়েল ডেলিকেসি শিরোনামে ঈদ পোশাকের সংগ্রহ এনেছে টুয়েলভ ক্লথিং। বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে নকশায় তৈরি হয়েছে তাঁদের ঈদের পোশাক।

কে–ক্র্যাফট

জমকালো আবহে কে–ক্র্যাফটের পোশাক
ছবি : সংগৃহীত

কে ক্র্যাফটের পোশাকেও এবার থাকছে জমকালো আবহ। লাল, মেরুন, কালোর মতো গাঢ় রঙের প্রাধান্য থাকছে পোশাকে।

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশের ঈদ আয়োজন
ছবি : সংগৃহীত

রঙ বাংলাদেশের ঈদ আয়োজনে থাকছে উজ্জ্বল রংয়ের প্রাধান্য।