কাল ছুটির দিন ঘুরে আসতে পারেন এই মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় পোশাক নিয়ে উপস্থিত থাকবেন উদ্যোক্তারা
ছবি : সংগৃহীত

হার ই-ট্রেডের উদ্যোগে আগামীকাল ঢাকার ধানমন্ডি ২৭–এর মাইডাসে সেন্টারে শুরু হবে মেলা। এতে ৬০ নারী উদ্যোক্তার তৈরি দেশীয় পণ্য থাকবে। এই উদ্যেক্তারাইতিমধ্যেই অনলাইনে কাজ দিয়ে সাড়া ফেলেছেন।

ঈদের পাশাপাশি পয়লা বৈশাখের আয়োজন থাকবে মেলায়
ছবি : সংগৃহীত

বাংলা বর্ষবরণ ও ঈদ উপলক্ষে হার ই-ট্রেডের উৎসবকেন্দ্রিক এই আয়োজনের ট্যাগলাইন—উৎসবে এবার দুই ধরন, ঈদ ও বর্ষব১। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলা চলবে দুই দিন
ছবি : সংগৃহীত

দুপুর ১২টায় মেলার উদ্বোধনী আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ ও প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেন।

পুরো মেলা জুড়েই নান্দনিক সব পণ্য পাওয়া যাবে
ছবি : সংগৃহীত

হার ই-ট্রেডের এটি ষষ্ঠ অফলাইন এক্সিবিশন। দুই দিন ধরে চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে প্রদর্শনী ও মেলা শুরু হবে। আগামী শনিবার রাত আটটায় শেষ হবে এই মেলা। শেষ দিন দুপুর ১২টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।