অঞ্জন’স-এর বিজয় দিবস সংগ্রহ

ছবি: অঞ্জন’স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঞ্জন’স সব সময়ই পোশাক ডিজাইন ও চিন্তাভাবনায় দেশীয় ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনে একটি বিশেষ গর্বের উপলক্ষ।

ছবি: অঞ্জন’স

তাই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো অঞ্জন’স এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে। এবারের আয়োজনে আমাদের পতাকার রং লাল ও সবুজ বেশি গুরুত্ব পেয়েছে। এবারের আয়োজনে আছে শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের টপস, সালোয়ার-কামিজ, টি-শার্ট। এ ছাড়া শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শাড়ি, টি-শার্ট, ফ্রক ও সালোয়ার-কামিজ। মহান বিজয়ের এই দিনকে সুন্দরভাবে উদযাপন করার জন্য পোশাকগুলো খুবই মানানসই এবং মূল্যও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে।