অঞ্জন’স ও রঙ বাংলাদেশের ঈদ সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহায়ও দেশীয় পোশাকের ব্র্যান্ডগুলো আনছে নতুন সব সংগ্রহ। চোখ রাখা যাক অঞ্জন’স ও রঙ বাংলাদেশের ঈদ সংগ্রহে।
বর্ষায় বৃক্ষ, ফুল, লতা-পাতায় আসে সজীবতা ও স্নিগ্ধতা
ছবি: অঞ্জন’সের সৌজন্যে

অঞ্জন’সের ঈদ সংগ্রহ

এখন বর্ষাকাল। এ সময় নতুন রূপে সাজে প্রকৃতি। বৃক্ষ, ফুল, লতা-পাতায় আসে সজীবতা ও স্নিগ্ধতা। প্রতিদিন বৃষ্টি হলেও এ সময়টায় অনেক গরম থাকে। তাই ফেব্রিক ও রঙের ব্যবহারে নেওয়া হয়েছে বিশেষ যত্ন। সাদা, নীল, আকাশি, সবুজ, জলপাই, পেস্ট, ফিরোজাসহ বিভিন্ন রঙের সুতি, ভয়েল, লিনেন কাপড় বেশি ব্যবহার করা হয়েছে।

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এবারের ঈদ আয়োজন
ছবি: অঞ্জন’সের সৌজন্যে

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদুল আজহার আয়োজন। কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ নিয়ে এবারের আয়োজন। ঐতিহ্যবাহী জামদানি মোটিফ দিয়ে আলাদাভাবে পোশাক ডিজাইন করা হয়েছে। চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে পোশাকের প্যাটার্ন।

চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে পোশাকের প্যাটার্ন
ছবি: অঞ্জন’সের সৌজন্যে

এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মেয়েদের শর্ট ও লং ফতুয়া এবং ছেলেদের শার্ট ও ফতুয়া ডিজাইনে। লিনেন ও ভয়েল কাপড়ে মেয়েদের শর্ট ও লং ফতুয়ায় ফুল, লতা-পাতার মোটিফ প্রাধান্য পেয়েছে। শার্ট ও ফতুয়াগুলোকে জ্যামিতিক এবং ফ্লোরাল মোটিফের বিভিন্ন ডিজাইনে প্রিন্ট করা হয়েছে।

এবারের আয়োজনে থাকছে শর্ট ও লং ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি ও শিশু-কিশোরদের পোশাক
ছবি: অঞ্জন’সের সৌজন্যে

এবারের আয়োজনে এ ছাড়া থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি ও শিশু-কিশোরদের পোশাক। পোশাক ছাড়াও থাকছে বিভিন্ন রকম গয়না, হোমটেক্সটাইল ও গিফট আইটেম।

স্টোরের পাশাপাশি সংগ্রহগুলো অনলাইন থেকেও দেখে কেনা যাবে।

স্টোরের পাশাপাশি সংগ্রহগুলো অনলাইন থেকেও দেখে কেনা যাবে
ছবি: অঞ্জন’সের সৌজন্যে

রঙ বাংলাদেশে কোরবানির হাঁকডাক

ঈদ উদ্‌যাপনকে আনন্দময় করতে রঙ বাংলাদেশ আয়োজন করেছে বিক্রয় উৎসব ‘কোরবানির হাঁকডাক’। প্রতিবারের মতো এবারও  রঙ বাংলাদেশ থিমনির্ভর কালেকশন তৈরি করেছে। রমজানের ঈদের ধারাবাহিকতায় ‘অরিয়েন্টাল রাগ’ থিমেই তৈরি হয়েছে এবারের উৎসব সংগ্রহের নকশা। পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ড।

পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ড
ছবি: রঙ বাংলাদেশের সৌজন্যে

বিভিন্ন ধরনের কটন, স্লাব কটন, লিনেন, হাফসিল্ক, জর্জেট, সিকুয়েন্স, মসলিন, বলাকা সিল্ক, এন্ডি সিল্ক—এ রকম আরামদায়ক কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পোশাকগুলো। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যাশ, লাইট ব্রাউন, মেরুন, সাদা, কালো, ক্রিম, মিন্ট, লাল, গোলাপি, সবুজ, নীল, লেমন গ্রিন, পিচ, সি গ্রিন। সহকারী রং হিসেবে আছে মেজেন্টা, স্কাই ব্লু ও মাস্টার্ড।

নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে পোশাকের নকশা। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, কাটিং ও সুইং। কেবল বড়দের নয়, ঈদে ছোটদের পোশাক সমান গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে বাচ্চাদের আকর্ষণীয় পোশাক। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক।

রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং করা পোশাক
ছবি: রঙ বাংলাদেশের সৌজন্যে

সাধ্যের মধ্যেই রাখা হয়েছে পোশাকের মূল্য। অনলাইন কেনাকাটায় সব পণ্যে ১৫ শতাংশ ছাড়ের সুবিধাও উপভোগ করবেন ক্রেতাসাধারণ। এ ছাড়া প্রিয়জনের পোশাক পছন্দের জটিলতা এড়াতে ১৫ শতাংশ মূল্যছাড়ে উপহার হিসেবে দিতে পারেন এই ঈদি গিফট ভাউচার। এ ছাড়া ঈদের কেনাকাটার সুবিধার্থে সবার জন্য সব আউটলেটে রয়েছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিশাল সাশ্রয়ী কর্নার।

এ ছাড়া আরও রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেডশিট, বালিশের কভার, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, শোপিস ও নানা ডিজাইনের মগ।

আরও পড়ুন
আরও পড়ুন