অঞ্জন’স শীত আয়োজন

ষড়্‌ঋতুর বাংলাদেশে এখন শীত। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অঞ্জন’স-এর পোশাক ডিজাইনেও আসে নতুনত্ব। প্রতিবারের মতো এবারের শীতকে কেন্দ্র করে শীত আয়োজন করেছে অঞ্জন’স। হালকা ও উজ্জ্বল রঙে সাজানো হয়েছে এই আয়োজন। মেয়েদের জন্য থাকছে শাল, কটি, পঞ্চ এবং ছেলেদের জন্য থাকছে বিভিন্ন ডিজাইনের কটি।

নরসিংদীর তাঁত কটন, লিনেন, কটন ও কুমিল্লার খাদি কাপড় দিয়ে নতুন ডিজাইনের এই পোশাকগুলো করা হয়েছে। অঞ্জন’স-এর সব শাখায় শীতের এই পোশাকগুলো পাওয়া যাবে। এ ছাড়া শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ, হাউসহোল্ড, জুয়েলারি ও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের পোশাকের কালেকশন রয়েছে। হটলাইন: ০১৬৭৭৫৫৮৮৭৭।