অনলাইন ও অফলাইন ভাইবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা রিভ ঈদ ভাইবস কনটেস্ট

‘আমি আমার স্কুলের বিশাল আঙিনায় খেলতে চাই, ক্লাসে আমার বন্ধুদের সঙ্গে বসে পড়াশোনা করতে চাই। আমার বাবা, মা, ভাইয়ের সঙ্গে অনেক অনেক ঘুরতে চাই। আমি আবার সমুদ্র দেখতে চাই। আমার মাস্ক পরতে ভালো লাগে না। আমি মাস্ক ছাড়া বাইরে যেতে চাই।’ লা রিভের খুদে ভক্ত আয়েশা ইসলাম মুনতাহা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে। কিন্তু করোনার কারণে এখনো স্কুলে যাওয়া শুরু হয়নি তার। তবু তার টলটলে চোখে স্বপ্নেরা খেলা করে।

ফারজানা আফরোজ একজন ডাক্তার। করোনা অতিমারির শুরু থেকেই একজন করোনাযোদ্ধা হিসেবে লড়ছেন। তিনি লিখেছেন, ‘পৃথিবীতে যখন করোনা থাকবে না, তখন আমি আমার পরিবারের সঙ্গে মাস্ক ছাড়াই ঈদ করার স্বপ্ন দেখি। আমি পৃথিবীজুড়ে মানুষের হাসিমুখ দেখতে চাই। আজকাল মাস্কের কারণে হাসিমুখ দেখাই দুষ্কর হয়ে পড়েছে!’

মনিকা হক একজন শিক্ষক। তাঁর আশা-আকাঙ্ক্ষাজুড়ে এখনো খেলা করে প্রিয় শিক্ষার্থীরা। তিনি লিখেছেন, ‘যেদিন পৃথিবী করোনামুক্ত হবে, বিদ্যালয় খুলে যাবে, আমার জন্য প্রতিদিনই হবে উৎসব! প্রাণপ্রিয় শিক্ষার্থীদের পদচারণে মুখর হবে বিদ্যালয় প্রাঙ্গণ। বুকে জড়িয়ে নেব তাদের।’

শামসুল আলম লিখেছেন, ‘আশায় বুক বেঁধে থাকি…সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারব। মা–বাবাকে জড়িয়ে ধরতে আর কোনো বাধা থাকবে না। হঠাৎ কারও ফোনে আর বুক কেঁপে উঠবে না। শিশুরা তাদের স্বভাবসুলভ চরিত্রে ঘুরে বেড়াবে। সারাক্ষণ আর টিভি স্ক্রিনে বা মোবাইলে সীমাবদ্ধ থাকবে না…’

আয়েশা ইসলাম মুনতাহা

সম্পতি এমনই আশা–আকাঙ্ক্ষা আর সম্ভাবনার কথায় ভরে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভের ফেসবুকের দেয়াল। কারণ, লা রিভে চলছে ‘লা রিভ ঈদ ভাইবস কনটেস্ট’। কনটেস্টের অংশ হিসেবে সব বয়স ও পেশার মানুষ তার পারিবারিক মুহূর্তের ছবি পাঠাচ্ছেন, পাশাপাশি নিজেরাই লিখে জানাচ্ছেন, করোনামুক্ত পৃথিবীতে তিনি কীভাবে উৎসব উদ্‌যাপন করতে চান। তাঁদের সুন্দর ভাবনা ও হাসিমুখের ছবি দিয়েই সাজানো হয়েছে পুরো আয়োজন।

লা রিভ ঈদ ভাইবসে কনটেস্টে অংশ নিতে চাইলে ৩ আগস্টের মধ্যে আপনার ছবি ও লেখা মেইল করে দিন [email protected] এই ঠিকানায়। তিনজন বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

আপসারার অফলাইন ও অনলাইন স্টোর

ছবি: আপসারা

মেয়েদের ট্রেন্ডি পোশাকের কালেকশন নিয়ে কাজ করছে আপসারা বাই অন্তরা। শুরু অনলাইন স্টোরের মাধ্যমে ২০১৩ সালে। অনলাইনে কাজের অভিজ্ঞতা এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার চালু হলো তাদের অফলাইন স্টোর। ট্রেন্ডি পোশাকের পাশাপাশি আপসারায় রয়েছে নিজস্ব ডিজাইনের হিজাব ও আবায়া। এ ছাড়া তাদের রয়েছে আমদানিকৃত ইনস্ট্যান্ট হিজাব, আবায়া ও পোশাকের সম্ভার। পাশাপাশি কুর্তি, কাফতান, জামদানি খিমার, চুড়ি ও নানা ধরনের অ্যাকসেসরিজের কালেকশনও আছে ফ্যাশন হাউসটিতে। অনলাইনে ব্যাপক সাড়া পাওয়ায় অফলাইনে তাদের যাত্রা শুরু হয় চলতি বছর বসুন্ধরা সিটির লেভেল ৪-এ। তবে অনলাইনেও বাসায় বসে অর্ডার করা যাবে।