আলমগীর র‌্যাঞ্চের বছিলা সেলস সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাবিব গ্রুপের কৃষিপণ্য ব্যবসার ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে শনিবার বিকেলে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি খামার ‘আলমগীর র‌্যাঞ্চ লিমিটেড’-এর বছিলা সেলস সেন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও ডিএইটসিসিআইওয়ের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে ফাহিম।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র‌্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, মিসেস সুলতানা জাহানসহ বছিলা, মোহাম্মাদপুরসহ ঢাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

‘আলমগীর র‌্যাঞ্চ লিমিটেড’ বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। আসন্ন ঈদুল আজহা, অর্থাৎ কোরবানির ঈদকে সামনে রেখে গ্রাহকদের সুস্থ, সবল ও উন্নত জাতের গরু সরবরাহ করার লক্ষ্যে এই সেলস সেন্টারের উদ্বোধন করা হয়।

ইতিমধ্যেই গবাদিপশুর বিশ্বস্ত ফার্ম আলমগীর র‌্যাঞ্চ সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে তাদের ক্রেতাদের কাছে সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহের জন্য দেশজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। আলমগীর র‌্যাঞ্চ তাদের গরুগুলোকে ভেজালমুক্ত, পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রাকৃতিকভাবে লালনপালন করে থাকে।

এ ছাড়া গরুকে সুস্থ কিংবা সবল দেখানোর জন্য সব ধরনের কৃত্রিম খাবার, অনিরাপদ ওষুধ, স্টেরয়েড কিংবা হরমোন ব্যবহার থেকে বিরত থাকে। গরুর সার্বক্ষণিক যত্নের জন্য তারা দক্ষ খামারি ও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশে পালিত সুস্থ, সুন্দর ও সবল গরু সরবরাহ করে, যা ক্রেতা ও ভোক্তাদের জন্য হালাল ও স্বাস্থ্যকর মাংস নিশ্চিত করে।