এশিয়ান পেইন্টসের কালারনেক্সট ২০২১

ছবি: এশিয়ান পেইন্টস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম বিখ্যাত ডেকোরেটিভ কোটিং কোম্পানি এশিয়ান পেইন্টস দীর্ঘদিন ধরে কালারনেক্সটের আয়োজন করে। যেখানে প্রতিষ্ঠানটি তাদের বার্ষিক রং ও সাজসজ্জাবিষয়ক ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করে।

এশিয়ান পেইন্টস প্রতিবছর বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও গবেষণার মাধ্যমে এ পরিকল্পনা প্রকাশ করে। যেখানে ট্রেন্ড, রং, উপকরণ, টেক্সচার ও ফিনিশিংয়ের বিষয়গুলো প্রাধান্য পায়। কালারনেক্সট ২০২১ অনুযায়ী, এ বছরের ট্রেন্ড ও কালার নির্ধারণ করা হয় চেরিশ। এশিয়ান পেইন্টস, আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনারদের সম্মিলিত গবেষণায় এটি নির্ধারণ করা হয়।

এশিয়ান পেইন্টসের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে কালারনেক্সট ২০২১ উদ্বোধন করা হয়; যা বাংলাদেশের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ও ইন্টেরিয়র ডিজাইনার—সবার জন্যই প্রয়োজনীয়।

‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করার সময় এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল ভাটনগর বলেন, ‘নিত্যনতুন ডিজাইনের মধ্য দিয়ে আমরা গ্রাহকের নিজস্ব চাহিদাকে খুঁজে নিয়ে আসার চেষ্টা করি। ব্র্যান্ডগুলো পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে কি না, সে ব্যাপারে গ্রাহকের সব সময় সজাগ দৃষ্টি থাকে। ২০২১ সাল আমাদের মধ্যে অন্য রকম এনার্জি নিয়ে এসেছে, নতুন করে শুরু করার এনার্জি। তাই আমাদের প্রচেষ্টা এমন রং নিয়ে আসার, যা ঘরে আনে প্রশান্তি ও প্রাণ।’