চলছে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা রিভ

ছবি: লা রিভ

জীবন তার স্বাভাবিক গতিতে ফিরছে। শুরু হয়েছে অফিস-আড্ডার ব্যস্ততা। তা বাইরে হোক কিংবা অনলাইনে। আশা-নিরাশায় চলমান জীবনে রং ছড়াতে দেশের অন্যতম ব্র্যান্ড লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল ২০২১’। এ বছর নারী, পুরুষ ও শিশুদের সব ডিজাইনে ৩০ থেকে শুরু করে ৫০ ও ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে লা রিভ।
এবারের ছাড়ে প্রাধান্য পেয়েছে ক্যাজুয়াল, রিল্যাক্সওয়্যার, অনলাইন-অফলাইন অফিস ও উৎসব উপযোগী পোশাকের কালেকশন। নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, আবায়া, টপ, কটি, শ্রাগ, টি–শার্ট ও ব্লেজার পাওয়া যাবে এ ছাড়ে। আরও আছে পালাজ্জো, স্কার্ট, হারেম, লেগিংস ও জিনস প্যান্ট।

পুরুষদের জন্য ক্যাজুয়াল, সেমিফিটেড, ফিটেড পাঞ্জাবিসহ ক্যাজুয়াল, বিজনেস ক্যাজুয়াল ও ফরমাল শার্ট থাকবে। পোলো ও টি–শার্টের সঙ্গে ম্যাচিং জিনস, চিনোসসহ ট্রেন্ডি প্যান্ট–পায়জামাগুলোও রাখা হয়েছে ছাড়ে। ছোট ছেলে, মেয়ে এবং নবজাতক শিশুদের আরামদায়ক ও ট্রেন্ডি পোলো, টি–শার্ট, পাঞ্জাবি সেট, উভেন সেট, ঘাগরা চোলি, টিউনিক, সালোয়ার কামিজ, এমনকি নিমা সেটও রাখা হয়েছে এবার। হোম ডেকোর ও ফ্যাশন অনুষঙ্গেও বিশেষ ছাড় দিয়েছে লা রিভ। লা রিভ মিড সিজন সেল চলবে প্রতিষ্ঠানটির সব স্টোর ও অনলাইনে।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন

ছবি: র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন

দেশের পাঁচ তারকা হোটেলগুলোর অন্যতম র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। লকডাউন–পরবর্তী সময়ে ক্রেতাদের আবার উজ্জীবিত করতে হোটেলটি নিয়ে এসেছে বিশেষ সামার গেটওয়ে প্যাকেজ। এ অফারে ৫ হাজার ৯০০ টাকাতেই শুরু হচ্ছে প্যাকেজ।

চলমান মহামারিতে অতিথিদের স্বাস্থ্যনিরাপত্তাতেও এগিয়ে হোটেলটি। এরই মধ্যে পাস করেছে এসজিএস সার্টিফিকেশন অডিট। সেই সঙ্গে অতিথিদের মানসিক শান্তি নিশ্চিতের যাবতীয় অনুষঙ্গও মিলবে এখানে।

এ অফারে থাকছে মোট চারটি প্যাকেজ। ব্রেকফাস্ট ছাড়া এক রাত থাকায় খরচ পড়বে ৫ হাজার ৯০০ টাকা। ব্রেকফাস্টসহ এক রাত থাকায় খরচ পড়বে ৭ হাজার ৯০০ টাকা। এ ছাড়া ১১ হাজার ৯০০ টাকায় থাকছে ব্রেকফাস্ট ও ডিনারসহ প্যাকেজ এবং ১৪ হাজার ৯০০ টাকায় ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারসহ প্যাকেজ। সামার গেটওয়ে প্যাকেজটি উপভোগ করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।