চার ধরনের খাঁটি মধু নিয়ে এল পুষ্টি মধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ষে ফুলের মধু, লিচু ফুলের মধু, কালোজিরার মধু এবং সুন্দরবনের মধু— এই চার ধরনের খাঁটি ও প্রাকৃতিক মধু নিয়ে অনুষ্ঠানিক যাত্রা শুরু করল পুষ্টি মধু। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের সিএও লমাস রাইসুল গনি, জিএম (প্লান্ট) তৌহিদুল ইসলাম চৌধুরী, জিএম সেলস (কনজ্যুমার ডিভিশন) আলম চৌধুরী, এজিএম (কনজ্যুমার ডিভিশন) শফিকুল ইসলামসহ হেড অফিস ও ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে মোফাচ্ছেল হক বলেন, ‘সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে পুষ্টি সব সময় বিভিন্ন রকমের গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে। পুষ্টি মধু এরই একটি অংশ। পুষ্টি মধুর উন্নত গুণাবলি এবং প্রাকৃতিক স্বাদ ক্রেতাসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করি।’