জাতীয় চা দিবসে ইস্পাহানির চারা গ্রহণ

মির্জা সালমান ইস্পাহানি উন্নত জাতের বিটি-২৩ ক্লোন চারা গ্রহণ করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চা বোর্ড আয়োজিত ‘প্রথম জাতীয় চা দিবস ২০২১’ উপলক্ষে ৪ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে বাংলাদেশে উদ্ভাবিত উন্নত মানের চায়ের চারা বিটি-২২ ও বিটি-২৩। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় চা বাগান মালিক এবং চা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি বাণিজ্যমন্ত্রীর হাত থেকে বিটি-২২ ও বিটি-২৩ জাতের চা–গাছের চারা গ্রহণ করেন।

বিটি-২২ ও বিটি-২৩ হচ্ছে উন্নত মানের দুটি চা–গাছের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশের চা গবেষণা প্রতিষ্ঠান বিটিআরআই। ভবিষ্যতে বাংলাদেশের চা–বাগানগুলোতে আরও উন্নত মানের চা উৎপাদনের প্রসার ঘটাতে এ চায়ের জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশের চা–শিল্পে ইস্পাহানির অবদানের স্বীকৃতি ও ইস্পাহানির চা–বাগানগুলোতে এ গাছের চাষের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের চায়ের মান আরও উন্নত করতে ইস্পাহানিকে নতুন জাতের চারা উপহার দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। এ ছাড়া বাংলাদেশের চা–শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।