টেকনো ক্যামন ১৭ সিরিজ এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনো ক্যামন ১৭পি-তে আছে এফএইচডি ৬.৮ ইঞ্চি ডট-নচ স্ক্রিন এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট। ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল আলট্রা কোয়াড রিয়ার ক্যামেরার পাশাপাশি এআই নাইট-মোডসহ একটি ম্যাক্রো, বোকেহ এবং কিউভিজিএ লেন্সযুক্ত ক্যামেরা। দুটি ফ্রন্ট ফ্ল্যাশলাইটও রয়েছে ক্যামন ১৭পি ফোনটিতে। এ ছাড়া স্মুথ এক্সপেরিয়েন্সের জন্য ফোনের হাইওএস ৭.৬ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং ৬০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। অন্যদিকে, টেকনো ক্যামন ১৭-তে রয়েছে এআই লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৯০ হার্জ রিফ্রেশ রেটসম্পন্ন এইচডি প্লাস ৬.৬ ডট-ইন ডিসপ্লে।

ক্যামন ১৬ সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় ২০২০ সালে বাজারে আসে ক্যামন ১৭ সিরিজ। নতুন সিরিজে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরাসহ বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। দুটি মডেলেই উল্লেখযোগ্য আপগ্রেড হিসেবে থাকছে হেলিও জি ৮৫ প্রসেসরের ব্যবহার। দুটি ফোনেই থাকছে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ রম (যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়)। এ ছাড়া ফোনের দীর্ঘ ব্যবহার এবং দ্রুত চার্জ নিশ্চিত করতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তিসম্পন্ন ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি।

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘ক্যামন ১৭ সিরিজ ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। আমাদের ব্যবসায়িক কার্যক্রমের সব ক্ষেত্রেই গ্রাহকদের প্রাধান্য দিয়ে থাকি আর এই গ্রাহক চাহিদার কথা বিবেচনা করেই আমরা সব সময় চেষ্টা করি সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সেরা পণ্যটি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে। দেশজুড়ে সব ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ক্যামন ১৭ সিরিজ বিক্রয়ের সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। পাশাপাশি দেশজুড়ে সবার কাছে টেকনো স্মার্টফোন পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

ক্যামন ১৭পি মাত্র ১৮ হাজার ৯৯০ টাকায় ফ্রস্ট সিলভার এবং স্প্রুচ গ্রিন কালারে পাওয়া যাচ্ছে। এ ছাড়া ক্যামন ১৭ মাত্র ১৬ হাজার ৯৯০ টাকায় ফ্রস্ট সিলভার ও ডিপ সি কালারে পাওয়া যাচ্ছে।

ছবি: টেকনো