দেশের অন্যতম ১০টি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, দেশীদশ বছর শেষে সম্মানিত ক্রেতাসাধারণকে বাছাইকৃত পণ্যে উপহার দিচ্ছে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। অফারটি চলবে ডিসেম্বর মাসজুড়ে। দেশীদশের বসুন্ধরা সিটি শপিং মল, গুলশান, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া আউটলেটে নিতে পারবেন মূল্যহ্রাসের এই অভাবনীয় সুযোগ। এই মূল্যহ্রাসে কিনতে পারবেন পছন্দের পোশাক ও অন্যান্য পণ্য অপেক্ষাকৃত কম দামে।
গুণগ্রাহীদের সব সময়ের প্রত্যাশা পূরণে এই মূল্যছাড়ের সুযোগ বিশাল ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করে দেশীদশ। দেশীদশের আউটলেটে ভোক্তারা পাবেন এক্সক্লুসিভ প্রতিটি ফ্যাশন পণ্য। পোশাক, অ্যাকসেসরিজ, গয়না, হোম টেক্সটাইল, উপহারসামগ্রী ইত্যাদি আছে নতুন আয়োজন, ডিজাইন ও উপস্থাপনায়।
একই সঙ্গে পাচ্ছেন দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম ফ্যাশন হাউস: নিপুণ, কেক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির পণ্য সুলভ মূল্যে।