নতুন উদ্যোগ ও বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিনয়না

ছবি: ত্রিনয়না

যাত্রা শুরু করল কনশাস লিভিং ব্র্যান্ড ত্রিনয়না। গত শুক্রবার বিকেল পাঁচটায় বনানীতে অবস্থিত সাতোরি মেডিটেশনস প্রাঙ্গণে ব্র্যান্ডটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি সাতোরি ফাউন্ডেশনের তৃতীয় অঙ্গপ্রতিষ্ঠান। সচেতন জীবনযাত্রায় প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী সরবরাহ করবে ত্রিনয়না। প্রকৃতিমুখী জীবনবোধ এবং তার চর্চাভিত্তিক জীবনাচরণের প্রচার ও প্রসারে সাতোরি ফাউন্ডেশন তার অন্য দুটি অঙ্গসংস্থা নিয়ে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের এই উদ্যোগের অংশ হিসেবেই সাতোরি মেডিটেশনস যেমন ট্রান্সফরমেটিভ মেডিটেশন প্র্যাকটিসের সুযোগ করে দিচ্ছে, তেমনি জরবা ক্যাফের মূল লক্ষ্য প্রকৃতিনির্ভর, নিষ্ঠুরতাবর্জিত খাদ্যাভ্যাসে মানুষকে উৎসাহিত করা বলে জানিয়েছেন সাতোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুসাসভাদ্‌।

ত্রিনয়নার পণ্যগুলোর মধ্যে রয়েছে মেডিটেশন চেয়ার, কুশন, মেডিটেশন ম্যাট, মেডিটেশন আউটফিট, ব্লাইন্ডফোল্ড, আগর অ্যান্ড বার্নার, সল্ট ল্যাম্প, ইনসেন্স অ্যান্ড হোল্ডার, টোট ব্যাগ, জার্নাল, প্ল্যান্টস অ্যান্ড পটস। এ ছাড়া থাকছে বিভিন্ন ধরনের সিডস অ্যান্ড নাটস।

বিভিন্ন ধরনের মেডিটেশন প্রোগ্রাম ও মেডিটেটিভ থেরাপি প্রদানের পাশাপাশি শিল্প-সংস্কৃতিচর্চায় সাতোরি মেডিটেশনস নিয়মিত মিউজিক্যাল শোর আয়োজন করে থাকে। ত্রিনয়নার এই নবযাত্রায় মূল অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের গান গেয়ে শোনায় ব্যান্ড দল লেমোনেড।

কে ক্র্যাফটে বিগ সেল অফার

ছবি: কে ক্র্যাফট

কে ক্র্যাফটে চলছে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। রুচিশীল ঘরোয়া ও উৎসবভিত্তিক নানা বৈচিত্র্যময় আয়োজন থেকে বেছে নেওয়া যাবে পছন্দের পোশাক। যেমন মেয়েদের পোশাকের সংগ্রহে থাকছে সালোয়ার-কামিজ, টপস, টিউনিক, সিঙ্গেল কামিজ, কটি, শাড়ি, শার্ট, স্কার্ট। ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, পলো শার্ট, টি-শার্ট, ফতুয়া ছাড়াও রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। কিডস কর্নারে থাকছে ছোট্ট মনিদের জন্য সব ধরনের পোশাক।

পোশাক ছাড়াও থাকছে স্কুল-কলেজ, অফিস ও নানা প্রয়োজনে ব্যবহারোপযোগী ব্যাগ ও ব্যাকপ্যাক। অরনামেন্টস, গিফটস, গৃহসজ্জাসামগ্রীসহ সব পণ্যে এই অফার চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। দেশীদশ ছাড়া কে ক্র্যাফটের সব শোরুম থেকে বিশেষ ছাড়ে কেনাকাটার এই সুবিধা পাবেন ক্রেতারা। ঘরে বসে মূল্যছাড়ে পোশাকসহ যেকোনো পণ্য অর্ডার করা যাবে অনলাইন স্টোরের মাধ্যমে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটার সুবিধা রয়েছে।

জেন্টল পার্কে বর্ষপূর্তি ছাড়

ছবি: জেন্টল পার্ক

বিভিন্ন উৎসব বা ঋতু অনুযায়ী সবশেষ ফ্যাশন ট্রেন্ড ক্রেতাদের কাছে পরিচিত করার লক্ষ্যে ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা করে জেন্টল পার্ক। গতানুগতিক স্টাইল নয়, বরং ফ্যাশনিস্তাদের চাহিদাকে প্রাধান্য দিয়েই জেন্টল পার্ক ১৫ বছর পূর্ণ করতে যাচ্ছে চলতি মাসে। প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য কেনাকাটায় থাকছে বিশেষ সাশ্রয়। দেশজুড়ে সব জেন্টল পার্ক শোরুম এবং অনলাইনে ব্র্যান্ডটির সব পণ্যে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

বর্ষপূর্তি ও মূল্যছাড় বিষয়ে জেন্টল পার্কের চিফ ডিজাইনার ও চেয়ারম্যান শাহাদৎ চৌধুরী বাবু জানান, ‘করোনায় সীমিত হয়েছে কেনাকাটার ধরন। তাই দক্ষতার সঙ্গে নির্বাচিত রঙের শেড, প্যাটার্ন ও ফেব্রিকের টেকশ্চারে বৈচিত্র্য আনা হয়েছে এবার। গতানুগতিক স্টাইল নয়, বরং গ্রীষ্মের প্রকৃতিতে ফুটে ওঠা উচ্ছল রং ও প্রাণোচ্ছলতাই প্রতিটি প্রিন্ট ও প্যাটার্নে রাখা হয়েছে। পাশাপাশি ১৯ সেপ্টেম্বর ১৫ বছরের বর্ষপূর্তি উপলক্ষে তরুণদের জন্য নতুন ডিজাইনের পোশাকেও থাকছে ৩০ শতাংশ ছাড়।