নববর্ষে বিশ্বরঙ এর নতুন শো রুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিশ্বরঙ

বিশ্বরঙ দীর্ঘ ২৬ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরেছে সুনিপুণ শৈলীতে। সে ধারাবাহিকতায় এবারের বৈশাখে বিশ্বরঙের পোশাকে মোটিফের উৎস হচ্ছে চিরচেনা প্রকৃতি। প্রকৃতি বলতে এ পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে। প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানব সৃষ্ট নয় এমন দৃশ্য-অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বোঝায়। তাই ‘বিশ্বরঙ’ বৈশাখ-১৪২৮ এর পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদানকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে উপস্থাপন করেছে কাপড়ের সারফেসে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা।

এবারের ‘উৎসবে বিশ্বরঙ’ শীর্ষক পোশাক প্রদর্শনীতে শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির উপাদান গাছ, লতা, পাতা, ফুল ইত্যাদির গ্রাফিক্যাল জ্যামিতিক ফরমগুলোর মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। ‘উৎসবে বিশ্বরঙ’ এর পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন ইত্যাদি।

ছবি: বিশ্বরঙ

নববর্ষকে স্বাগত জানানোর উল্লাসে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা পূরণে বিশ্বরঙ রাজধানীর ইস্টার্ন প্লাজার ১/১৯ নিচতলায় শুভ উদ্বোধন করেছে নতুন শাখা। মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক আড়ম্বরের মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিশ্বরঙের এ নতুন শোরুমটি।
বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় উৎসব পয়লা বৈশাখকে বরণ করতে বিশ্বরঙের উৎসবে বিশ্বরঙ শীর্ষক পোশাক প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বরঙের সব শো-রুম ও অনলাইনে। ঘরে বসে এ উৎসব উপভোগ এবং কেনাকাটা করতে চাইলে এখানে ক্লিক করুন।

এ ছাড়া ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে ফোন করে ঘরে বসেই কেনাকাটা করা যাবে।

ছবি: বিশ্বরঙ
ছবি: বিশ্বরঙ