ফ্যাশন হাউসের বিশেষ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় সব উৎসব–পার্বণে ফ্যাশন হাউস বিশ্বরঙ ও অঞ্জনসের থাকে বিশেষ আয়োজন। বিজয়ের সুবর্ণজয়ন্তীতেও ব্যতিক্রম হবে না।
লাল সবুজে নিজেদের পোশাক সাজিয়েছে বিশ্বরঙ
ছবি: সংগৃহীত

লাল সবুজের বিশ্বরঙ


স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্বরঙের রয়েছে লাল–সবুজের বিশেষ আয়োজন। সেভাবেই করা হয়েছে পোশাকের নকশা। টি-শার্টে রয়েছে বাংলাদেশের পতাকার গ্রাফিক্যাল ফর্মের নান্দনিক উপস্থাপনা, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফির সমন্বয়।
শাড়িতেও ফুটিয়ে তোলা হয়েছে বিজয় আর দেশপ্রেমের চেতনা।

শাড়ির আঁচল যেন সবুজ জমিনের মধ্যে টকটকে লাল সূর্য
ছবি: সংগৃহীত

শাড়ির আঁচল যেন সবুজ জমিনের মধ্যে টকটকে লাল সূর্য। কাপড়ের জমিনে থাকছে দেশাত্মবোধক গানের টাইফোগ্রাফি, স্মারক ও ডাকটিকিট। দেশীয় রং, দেশীয় কাপড় এই আয়োজনের মূল উপাদান। বিজয়ের এ মাসজুড়ে লাল–সবুজকে নিয়েই ‘বিশ্বরঙ’-এর যত আয়োজন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘লাল–সবুজের উৎসব’ চলছে মাসব্যাপী। বিশ্বরঙের সব শোরুমে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্বরঙের এই ‘লাল–সবুজের উৎসব’ চলছে মাসব্যাপী
ছবি: সংগৃহীত

সময়টা শীতকাল বলে পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ—সবকিছুতেই তুলে ধরা হয়েছে বাংলাদেশের জন্ম, অস্তিত্ব আর গৌরবের সঙ্গে সংশ্লিষ্ট লেখা, কবিতা। লাল-সবুজ রঙের মাধ্যমে উঠে এসেছে দেশীয় ভাবনা।

লাল-সবুজ রঙে উঠে এসেছে দেশীয় ভাবনা
ছবি: সংগৃহীত

পাশাপাশি ডিজাইনের অনুষঙ্গ হিসেবে এসেছে দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট। বিশ্বরঙের বিজয় দিবসের বিশেষ আয়োজনে বিশেষভাবে থাকছে বাংলাদেশ লেখা টি-শার্ট। শুধু বিজয়ের মাসেই নয়, বরং সারা বছরই লাল–সবুজ হতে পারে ফ্যাশন–সচেতনের ফ্যাশন ভাবনা।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বিশেষ আয়োজন করেছে অঞ্জনস
ছবি: সংগৃহীত

বিজয় দিবসে অঞ্জনস


বিজয়ের সুবর্ণজয়ন্তীর ক্ষণটিকে বিশেষভাবে উদ্‌যাপন করতে বাংলাদেশের পতাকার লাল ও সবুজ রঙের পোশাকের বিশেষ আয়োজন করেছে অঞ্জনস। পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ, শার্ট, টি-শার্ট ও ফতুয়া থাকছে এ আয়োজনে। এ ছাড়া থাকছে ব্যান্ডানা, মাস্ক, মগ ও উত্তরীয়। শিশু–কিশোরসহ সব বয়সীদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যাবে এ আয়োজনে। অঞ্জনসের সব শোরুম ও অনলাইনে থেকে ক্রেতারা তাঁদের পছন্দের পোশাকগুলো কিনতে পারবেন।

বিজয়ের সুবর্ণজয়ন্তীর ক্ষণটিকে বিশেষভাবে উদ্‌যাপন করতে বাংলাদেশের পতাকার লাল ও সবুজ রঙের পোশাকের বিশেষ আয়োজন করেছে অঞ্জনস
ছবি: সংগৃহীত