বারোতে লা রিভ

লা রিভের ১২ বছর পূর্তি উপযাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ বছরের পথপরিক্রমা শেষ করল দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ। ২০২১ সালকে একটু বদলে নিলে সেই ১২ সংখ্যাটিই ফিরে আসে। গণিতের এই আশ্চর্য খেলাকেই এবারের সেলিব্রেশনের অনুপ্রেরণা হিসেবে নিয়েছে ব্র্যান্ডটি। ১২ বছরের দীর্ঘ পথযাত্রায় পাওয়া উপলব্ধি ও স্বপ্নের কথা তারা প্রকাশ করেছে একটি বিশেষ ভিডিও বার্তায়। ১২ সেপ্টেম্বর বিকেল চারটায় লা রিভের মিরপুর–১–এর ফ্ল্যাগশিপ আউটলেটে বিশেষ ভিডিও বার্তাটি সবার সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয় ১২ দিনব্যাপী সেলিব্রেশন অফার ও আয়োজন।

প্রথম যুগপূর্তির বিশেষ ভিডিওটি তৈরি হয়েছে ১২ বছর বয়সী ১২ শিশুকে নিয়ে। তারা বলেছে তাদের ব্যতিক্রমী স্বপ্নের কথা। এই শিশুদের কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ–বা নভোচারী। কারও স্বপ্ন বইপড়ুয়া হওয়ার, কেউ–বা শুধুই ভালো মানুষ হতে চায়। পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দ বুকে নিয়ে বাঁচতে চায়। গণিত, ছবি আঁকা, ডাক্তার থেকে শুরু করে সাকিব আল হাসানের মতো সেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন নিয়েও কথা বলেছে তারা।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘১২ বছর সেই বয়স, যখন মানুষ নিজের ও মানুষের প্রতি দায়িত্ব পালন করতে শুরু করে। বাক্সের বাইরে দাঁড়িয়ে চিন্তা করা শেখে, নিজের স্বপ্ন পূরণে যেকোনো বাধা পেরোবার সাহস দেখায় নির্দ্বিধায়। তাদের ব্যতিক্রমী স্বপ্নগুলোই একদিন সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করে। আমরা বিশ্বাস করি, লা রিভ এখন ১২ বছরের ওই কিশোর–কিশোরীর মতোই। লা রিভ এখন তার ইউনিক ভাবনা ও স্বপ্ন দিয়ে সমাজে ইতিবাচক প্রভাব আনতে সক্ষম।’

নিজের প্রতিক্রিয়া লিখছেন লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস

১২ বছর উদ্‌যাপন উপলক্ষে প্রিয় গ্রাহকদের জন্য বিশেষ গিফট ভাউচার ঘোষণা করেছে লা রিভ। আগামী ১২ দিন অর্থাৎ সেপ্টেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৩৫০০ টাকার শপিংয়ে ৬০০ এবং ৭০০০ টাকার শপিংয়ে ১২০০ টাকা সমমূল্যের সেলিব্রেশন গিফট ভাউচার দেবে লা রিভ। ১২ বছর উপলক্ষে বিশেষ স্যুভেনির কালেকশনের পাশাপাশি রক্তদান কর্মসূচিরও আয়োজন রেখেছে ব্র্যান্ডটি।

ছবি: লা রিভ