বিশ্বরঙে চলছে ছাড়, ‘রানওয়ে’তে বারবিকিউয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বরঙে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়


১৯৯৪ সালের ২০ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল ‘রঙ’। পথ চলতে চলতে সবার ভালোবাসায় বিশ্ব রাঙানোর প্রত্যয়ে ২০১৫ সালে রঙ হয়ে যায় ‘বিশ্বরঙ’। দেশের এই ফ্যাশন ব্র্যান্ডটি ২০২১ সালের ২০ ডিসেম্বর ২৬ বছর পেরিয়ে পা দেবে ২৭–এ। পথচলার এই মাহেন্দ্রক্ষণে বিশ্বরঙ–এর ভোক্তাদের জন্য উপহারস্বরূপ থাকছে বিশেষ মূল্যছাড়।


বিশ্বরঙের শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় যেকোনো পোশাকে থাকছে ৭০% পর্যন্ত মূল্যছাড়। ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এই অফার। চলবে স্টক না ফোরানো পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার পছন্দের পোশাকটি সংগ্রহ করতে পারেন সাশ্রয়ী মূল্যে। বর্তমানে সাধ এবং সাধ্যের সমন্বয় করাটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্বরঙ তার শুভানুধ্যায়ীদের সাধ এবং সাধ্যের সমন্বয় করার জন্যই করেছে এই বিশেষ আয়োজন।

বিশ্বরঙে চলছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়

বাহারি ডিজাইনের কালেকশন থাকছে এই অফারের অন্তর্ভুক্ত। পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট এসব তো আছেই। স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিনেন, ভিসকস, ভয়েল কাপড় ছাড়াও আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ধুপিয়ান, হাফসিল্ক, জর্জেট, সিফনসহ ভিন্ন কিছু বাহারি কাপড়ও থাকছে এই মূল্যছাড়ে। পোশাকগুলোতে উজ্জ্বল রঙের পাশাপাশি নান্দনিকভাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক রং। পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাইডাই, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

বিলাসবহুল এয়ারপোর্ট হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া’ নিয়ে এসেছে বারবিকিউয়ের বিশেষ আয়োজন
ছবি: সংগৃহীত

মায়াবী শীত মায়ায় বারবিকিউ

ঝরা পাতার নূপুর পায়ে ষড়ঋতুর দরজায় কড়া নাড়ছে শীত। প্রতিবছর ঢাকা নামের যান্ত্রিক শহরে শৈতি আমেজ হয়ে ওঠে উদ্‌যাপনের উপলক্ষ।
এই মৌসুমে রাজধানীর কবি ফারুক সরণিতে অবস্থিত বিলাসবহুল এয়ারপোর্ট হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া’ নিয়ে এসেছে বারবিকিউয়ের বিশেষ আয়োজন। উপভোগ করা যাবে শহরের এই হোটেলের রুফটপ স্কাই গার্ডেন রেস্তোরাঁ ‘রানওয়ে’তে, কেবল শুক্রবারে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রানওয়ের ব্যস্ততা দেখতে দেখতে রসনায় নিমগ্ন হতে পারবেন নানান স্বাদের খাবারের প্রাণময় পরিবেশনায়।

শীত নগরবাসীকে এনে দেয় উৎসবের উপলক্ষ। তাতে মাত্রা যোগ করে বারবিকিউ। তাই এই আয়োজন সাজানো হয়েছে মাংস আর সামুদ্রিক সম্ভারের বাছাই করা সব পদ দিয়ে। সঙ্গে রয়েছে সেলিব্রিটি শেফের বিশেষ পদ। উদ্‌যাপনকে পূর্ণতা দিতে আরও রয়েছে মকটেল, জুস এবং কোমল পানীয়। প্রিয়জনকে নিয়ে উপভোগের জন্য থাকাছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার।

শহরটাকে বার্ডস আই ভিউ–এ দেখার সঙ্গে মিলিয়ে রানওয়ে দিচ্ছে রসনাবিলাসের অবকাশ
ছবি: সংগৃহীত

শহরটাকে বার্ডস আই ভিউ–এ দেখার সঙ্গে মিলিয়ে রানওয়ে দিচ্ছে রসনাবিলাসের অবকাশ। সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবার কিংবা প্রিয়জনের সান্নিধ্যে নিতে পারেন বৈচিত্র্যময় খাবারের স্বাদ। ১২ নভেম্বর থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রানওয়ে।