বিয়ের ভোজনে মেতে উঠুন মাচানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি বলেছেন, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত! আমরা বলি, বিয়ে হোক আর না হোক, বিয়ের ভোজ হবে ভরপুর! স্বাদ, গন্ধ ও উপকরণ মিলিয়ে আপনার জন্য বিয়েবাড়ির খাবারের আসল মজা নিয়ে আসছে মাচান রেস্টুরেন্ট। দিন-তারিখ মনে রাখুন আর পরিবার ও প্রিয়জনদের নিয়ে ১১ ডিসেম্বর শুক্রবার চলে আসুন শাহজাদপুর লেক ড্রাইভ রোডে। বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাচানে আয়োজিত ‘বিয়েবাড়ির ভোজ’-এ আপনার জন্য থাকছে দুই রকম ভোজের আয়োজন।

বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাচানে আয়োজিত ‘বিয়েবাড়ির ভোজ’-এ আপনার জন্য থাকছে দুই রকম ভোজের আয়োজন
ছবি: সংগৃহীত

ভোজ ১-এ বিয়েবাড়ির স্পেশাল মাটন কাচ্চির সঙ্গে আছে শামি কাবাব, জর্দা ও বোরহানি। আর ভোজ ২-এ থাকছে বিয়েবাড়ির স্পেশাল পোলাও, চিকেন রোস্ট, বিফ রেজালা, জর্দা ও বোরহানি। যেকোনো ভোজ উপভোগ করুন মাত্র ৬০০+ টাকায়।

মাচান রেস্টুরেন্টের ঠিকানা: খ-৬৬/৫, শাহজাদপুর, গুলশান লেক ড্রাইভ রোড (মরিয়ম টাওয়ারের পেছনে), ঢাকা। প্রি–বুকিং-এর জন্য কল করুন: ০১৩১১৩৩৯১৪০