প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভের ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন হচ্ছে মিরপুর সেকশন ১-এ। ২ অক্টোবর বিকেলে এই ব্রান্ডের সবচেয়ে বড় আউটলেটের যাত্রা শুরু হবে ক্রেতা, মডেল, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ফিজিক্যাল ও ভার্চ্যুয়াল দুভাবেই।
এই আয়োজনের অংশ হিসেবে ১, ২ ও ৩ অক্টোবর নতুন পূজা ও ফল কালেকশনে স্ক্র্যাচ কুপনের মাধ্যমে ২০-৪০ শতাংশ সেলিব্রেশন সেভিংসের সুযোগ দিচ্ছে লা রিভ। এ ছাড়া ২ অক্টোবর উদ্বোধনী দিনে মিরপুরে ১-এর মাল্টিপ্ল্যান রেড ক্রিসেন্ট সিটি, ২য় তলার এই ফ্ল্যাগশিপ স্টোরের প্রথম ৩০০ জন ক্রেতা পাবেন বিশেষ উপহার।