বর্তমানে বাংলাদেশের ই-কমার্স জগতে পরিচিত হয়ে উঠেছে শ্রেষ্ঠ ডটকম। কিছু বিশেষ সেবা শ্রেষ্ঠ ডটকমের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। গ্রাহকদের চাহিদা, পছন্দ, পণ্যের সঠিক জোগান এবং যথাসময়ে ডেলিভারিকে গুরুত্ব দিয়ে দেশি–বিদেশি সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শ্রেষ্ঠ ডটকম। চুক্তিবদ্ধ এই কোম্পানির তালিকায় রয়েছে নিটল নিলয় গ্রুপ, রানার গ্রুপ, এক্সেল টেকনোলজিস (স্যামসাং), আহমেদ ফুডস, গোল্ডেন হারভেস্ট, নেপচুন বাজার এবং এসকে ট্রেডার্স (বাজাজ)।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রতিটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে শ্রেষ্ঠ ডটকমের পক্ষে সিইও খান ইমরান রাসেল, সিটিও জোনায়েত হোসেন, হেড অব ব্র্যান্ড রাহাত হোসেন চৌধুরী এবং লিড কমার্শিয়াল শায়েক আহমেদ উপস্থিত থেকে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পাদন করেন।
এ প্রসঙ্গে শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল বলেন, শ্রেষ্ঠ ডটকমের মূল লক্ষ্য মানসম্পন্ন প্রোডাক্ট সরবরাহ করা এবং সঠিক সময়ের মধ্যে সেই পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়া।
সদ্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সব সিগনেচার পণ্য শ্রেষ্ঠ ডটকমের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে ক্রেতারা সহজেই কিনতে পারবেন এবং দ্রুত ডেলিভারিও পাবেন।
হাজারের অধিক ব্র্যান্ড ও শপ নিয়ে কাজ করছে শ্রেষ্ঠ ডটকম। আগামী দিনে পণ্যের চাহিদা আর জোগানের ভারসাম্য রক্ষা করে বাংলাদেশের ই-কমার্সে দৃষ্টান্ত স্থাপন করতে শীর্ষ সব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদন করবে শ্রেষ্ঠ ডটকম।