আম্বানির ছেলের বাগদানে বলিউড তারকাদের ঢল

বিয়ের পিঁড়িতে বসছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাগদান হয়ে গেল মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের। দুই পরিবারের উপস্থিতিতে মুম্বাইয়ে আম্বানি পরিবারের বহুতল অ্যান্টিলিয়াতে বাগদান পর্ব সম্পন্ন হয় অনন্ত ও রাধিকার। এ বাগদানে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামি তারকারা।

১.

অভিনেত্রী সারা আলী খান হাজির হয়েছিলেন চুমকির কাজ করা সাদা পোশাকে।
ছবি: এএফপি

২.

ঐশ্বরিয়া রাই বচ্চন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁর মেয়ে আরাধ্য বচ্চনকে সঙ্গে নিয়ে।
ছবি: এএফপি

৩.

শাহরুখপুত্র আরিয়ান খানও হাজির হয়েছিলেন মা গৌরি খানের সঙ্গে।
ছবি: এএফপি

৪.

লাল শাড়ি পরে বাগদানে এসেছিলেন দীপিকা পাড়ুকোন, সঙ্গী ছিলেন স্বামী রণবীর কাপুর। লাল নকশার শাড়ির সঙ্গে ছিল ভারী গয়না। রণবীরের পরনে ছিল কালো পাঞ্জাবি-পায়জামা।
ছবি: এএফপি

৫.

বাবা বনি কাপুরের সঙ্গে এসেছিলেন অভিনেতা অর্জুন কাপুর।
ছবি: এএফপি

৬.

কাপুর পরিবারের অন্য দুই সদস্য জাহ্নবী কাপুর ও খুশি কাপুর হাজির হয়েছিলেন একসঙ্গে। সি-গ্রিন লেহেঙ্গায় হাজির হয়েছিলেন জাহ্নবী। সাদা লেহেঙ্গায় দ্যুতি ছড়াচ্ছিলেন খুশি।
ছবি: এএফপি

৭.

অভিনেতা জন আব্রাহাম অনুষ্ঠানে এসেছিলেন একাই।
ছবি: এএফপি

৮.

কালো কুর্তা-পায়জামা পরে সালমান খান হাজির হয়েছিলেন ভাগনি আলিজাহ অগ্নিহোত্রীকে সঙ্গে করে।
ছবি: এএফপি

৯.

সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
ছবি: এএফপি

১০.

অনুষ্ঠানে একাই হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ডিজাইনার আনারকলি স্যুট পরেছিলেন তিনি।
ছবি: এএফপি

১১.

স্ত্রী রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানি।
ছবি: এএফপি

১২.

পরিবারের সঙ্গে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।
ছবি: এএফপি