প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ একরঙা জুতাকে চাইলেই নতুন রূপ দেওয়া সম্ভব। একরঙা জুতাগুলো কেনার পর কিছুদিন পরলেন, এরপর এর ওপর এঁকে ফেলতে পারেন নানা নকশা। দেখিয়েছেন রাইবা তাজরীদ
উপকরণ: সাদা জুতা, পারমানেন্ট মার্কার, অ্যাক্রিলিক রং ও পেনসিল।
ধাপ ১: স্নিকারটি ভালোভাবে পরিষ্কার করে নিন। এবার পেনসিলের সাহায্যে পছন্দমতো নকশা এঁকে নিন।
ধাপ ২: পেনসিলে আঁকা লাইনগুলোর ওপর পারমানেন্ট মার্কার দিয়ে আবারও লাইন আঁকুন।
ধাপ ৩: এবার অ্যাক্রিলিক রং দিয়ে নকশাগুলো ভরাট করে নিন।
ধাপ ৪: পুরো নকশার ভেতর যত কম খুঁত থাকবে, দেখতে তত ভালো লাগবে। প্রয়োজন অনুযায়ী আবারও মার্কার ব্যবহার করুন।