৪৩–এ মা হতে চলেছেন অ্যান হ্যাথাওয়ে, এ বছরই মুক্তি পেল পাঁচটি সিনেমা, দেখুন তাঁর মাতৃত্বকালীন স্টাইল

১ / ১৮
এ বছর এখন পর্যন্ত হলিউডের সবচেয়ে আলোচিত তারকা নিশ্চিতভাবেই অ্যান হ্যাথাওয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৮
২০২৬ সালে অ্যান অভিনীত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। তা–ও আবার সব কটিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে বেশ কিছু নতুন সিনেমার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে টম ক্রুজের সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৮
অ্যানের স্বামী অ্যাডাম শুলম্যান অভিনেতা ও প্রযোজক। ২০০৮ সালে তাঁদের পরিচয় হয়, ২০১২ সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার বিগ সুরে বিয়ে করেন তাঁরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৮
দুজনই ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৮
৪৩ বছর বয়সে তৃতীয়বারের মতো মা হতে চলেছেন অ্যান। আর এটিই তাঁর জীবনের সবচেয়ে কর্মমুখর বছর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৮
অ্যানের ফ্যাশনেবল, শক্তিশালী সরব উপস্থিতি দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এক. মা হওয়ার ক্ষেত্রে বয়সকেও হার মানানো যায়। দুই. মাতৃত্ব পেশাজীবনের জন্য হুমকি নয় (অবশ্য সবার পরিস্থিতি সমান নয়)
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৮
অ্যান যেন নীরবে বলছেন, চাইলে যেকোনো সময় সবই সম্ভব
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৮
২০২৬ সালের জুনে অ্যান নিজ বাড়িতে এক ভিডিওর মাধ্যমে জানান দেন, তৃতীয়বারের মতো মা হতে চলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৮
এ বছর অ্যান অভিনীত মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, ‘দ্য ওডিসি’, ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’ ও ‘ভেরিটি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৮
ডেভিড লোরির পরিচালনায় ‘মাদার মেরি’ সিনেমায় অ্যান অভিনয় করেছেন জনপ্রিয় পপ তারকা মাদার মেরির চরিত্রে। পুরোনো ক্ষত ও সম্পর্কের জটিলতা উঠে এসেছে এই মিউজিক্যাল সাইকোলজিক্যাল ড্রামায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৮
ক্রিস্টোফার নোলানের আলোচিত মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’তে অ্যান অভিনয় করেছেন পেনেলোপের চরিত্রে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৮
সায়েন্স ফিকশনধর্মী থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিটে’ অ্যান অভিনয় করেছেন ডেনিস প্ল্যাট নামের এক মায়ের চরিত্রে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৮
কলিন হুভারের জনপ্রিয় সাইকোলজিক্যাল থ্রিলার ‘ভেরিটি’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমায় অ্যান অভিনয় করেছেন লেখক ভেরিটি ক্রফোর্ডের চরিত্রে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৮
অস্কারজয়ী এই অভিনেত্রীর মাতৃত্বকালীন ফ্যাশন এবার বিশেষভাবে নজর কেড়েছে। একের পর এক সিনেমার প্রিমিয়ার ও প্রচারণায় আত্মবিশ্বাসী, বৈচিত্র্যময় পোশাকে হাজির হচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৮
অ্যান জানিয়েছেন, গর্ভাবস্থায় ফ্যাশনকে আরও সাহসী ও আনন্দের সঙ্গে উপভোগ করতে রিয়ানার মাতৃত্বকালীন স্টাইল তাঁকে অনুপ্রাণিত করেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৮
‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’–এর প্রিমিয়ারে সিল্কের ক্রপ টপ ও জিনসে হাজির হয়ে প্রচলিত মাতৃত্বকালীন পোশাকের ধারণা থেকে বেরিয়ে এসেছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৮
অ্যানের ফ্যাশনের বিশেষত্ব হলো, তিনি শুধু বেবি বাম্প ঢেকে রাখার চেষ্টা করছেন না; বরং নিজের ব্যক্তিত্বের অংশ হিসেবেই সেটিকে উদ্‌যাপন করছেন। আরাম, আত্মবিশ্বাস ও গ্ল্যামার—তিনটির সমন্বয়েই তৈরি হচ্ছে তাঁর এবারের মাতৃত্বকালীন স্টাইল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ১৮
২ অক্টোবর জিমি ফ্যালনের শোতে গিয়ে জানিয়েছেন, যেকোনো সময় তাঁর তৃতীয় সন্তান পৃথিবীর মুখ দেখতে চলেছে। ইতিমধ্যে মাতৃত্বকালীন ছুটিতে চলে গেছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: পিপল, ভ্যারাইটি ও ভোগ

আরও পড়ুন