হাঙ্গেরিয়ান সুপারমডেল বারবারা ভিক্টোরিয়া’স সিক্রেটের অ্যাঞ্জেল হিসেবে পরিচিত।ছবি: এএফপি
২ / ৯
খুব অল্প বয়স থেকেই বারবারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। ধীরে ধীরে আন্তর্জাতিক ব্র্যান্ড, ম্যাগাজিনের কভার ও র্যাম্প শোয়ের পরিচিত মুখ হয়ে ওঠেন।ছবি: এএফপি
৩ / ৯
বারবারার জীবনসঙ্গী ডিলান স্প্রাউস মার্কিন অভিনেতা ও ব্যবসায়ী।
৪ / ৯
২০১৭ সাল থেকে বারবারা ও ডিলান জুটি প্রেম করছেন। ডিলানই বারবারাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছিলেন। ২০২৩ সালে তাঁরা বিয়ে করেন।ছবি: এএফপি
৫ / ৯
বারবারা শুরুতে পাত্তা দেননি। এক সাক্ষাৎকারে ডিলান বলেন, বারবারাকে প্রথম দেখার জন্য রাজি করাতে তাঁর প্রায় ছয় মাস সময় লেগেছিল।ছবি: এএফপি
প্রায় ছয় বছর এই জুটি লং ডিসট্যান্স রিলেশনশিপে ছিলেন। বারবারার দেশ হাঙ্গেরিতে, সেখানেই পৈতৃক গ্রামে পারিবারিক পরিবেশে, অত্যন্ত গোপনীয়তায় বিয়ে করেন এই জুটি।ছবি: এএফপি
৭ / ৯
এবারই প্রথম ৩২ বছর বয়সী বারবারা ও ৩৩ বছর বয়সী ডিলানের সংসারে আসতে যাচ্ছে ছোট্ট নতুন সদস্য।ছবি: এএফপি
৮ / ৯
বারবারা ও ডিলান জুটি সেই ঘোষণা দিলেন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়। মুহূর্তে অন্তর্জালের দুনিয়ায় ভাইরাল তাঁদের স্বতঃস্ফূর্ত ভালোবাসার মুহূর্তগুলো।ছবি: এএফপি
৯ / ৯
বারবারার পরনে ছিল ডাস্ট ব্লুরঙা ফ্লোয়িং ম্যাটারনিটি গাউন। অন্যদিকে ডিলানের পরনে ছিল ব্ল্যাক ক্ল্যাসিক নেভি টাক্সিডো।ছবি: এএফপি