রুনা খান যখন কনে
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের কনে সাজের কিছু ছবি নেট–দুনিয়ায় ভাইরাল। রেড বিউটি স্যালনের আয়োজনে এই শুটে বিভিন্ন ধরনের পোশাক ও গয়নায় কনে সাজে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। দর্শকদের কাছেও পান বাড়তি প্রশংসা। রেড বিউটি স্যালনের কর্ণধার ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলছিলেন, ‘কয়েক মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে রুনা খানের সঙ্গে দেখা। সেই সময়ই গল্পচ্ছলে এই শুটের পরিকল্পনা হয়। সব বিষয়েই বেশ ইতিবাচক মানসিকতা পোষণ করে রুনা। ওজন কমিয়ে এই যে রুনা নতুনভাবে নিজেকে উপস্থাপন করছে, বিষয়টিই আমাকে বেশ টানে। সেই থেকেই শুটের ভাবনাটা মাথায় আসে।’
রুনা খানের এই শুটের জন্য বিশেষভাবে পোশাক তৈরি করেন ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন। এই শুটের কোরিওগ্রাফারও তিনি।
লম্বা ফ্রকের আদলে পোশাকে একটু ভিন্ন রকম কনে সাজে রুনা খান। ছবিগুলো তুলেছেন ফটোগ্রাফার তপু রহমান।
এই সেই ছবি, যেটা কয়েক দিন ধরে নেট–দুনিয়ায় ভাইরাল।