কানে প্রথম দিনে নজর কাড়ল যে সাত পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হয়ে গেছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। অভিনেতা-অভিনেত্রীদের পদচারণে মুখর হয়ে উঠেছে লালগালিচা। এখানে কোন তারকা কী পরে এলেন, সেটা নিয়ে ভক্তদের মধ্যে চলতে থাকে আলোচনা। সেটারও আগে তারকাদের সঙ্গে পোশাক নিয়ে ডিজাইনার ব্র্যান্ড বা ডিজাইনারদের সঙ্গে চলে বৈঠকের পর বৈঠক। প্রথম দিনের কোনো সাজেই ছিল না খুব নাটকীয়তা। তবে বেশ কয়টি পোশাক নজর কেড়েছে।