মেট গালায় নিজের নামের সিনেমায় হাজির সাবরিনা কার্পেন্টার

বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত সাড়ে তিনটা থেকে আজ সকাল সাতটা পর্যন্ত হয়ে গেল ফ্যাশনজগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। সেখানে ‘সিনেমা’ হয়ে হাজির হয়েছিলেন মার্কিন পপ তারকা সাবরিনা কার্পেন্টার।

১ / ৯
এবারের মেট গালার থিম ছিল ‘ফ্যাশন ইজ আর্ট’। মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার যেন সেটাকে নিয়েছিলেন আক্ষরিক অর্থেই। মেট গালার লালগালিচায় সাবরিনা হাজির হয়েছিলেন ‘সিনেমা’ হয়ে
ছবি: এক্স
২ / ৯
এবারের মেট গালায় নজর কেড়ে নিয়েছে সাবরিনা কার্পেন্টারের লুক। ডিজাইনার জোনাথন অ্যান্ডারসনের করা কাস্টম ‘ডিওর’ গাউনটি তৈরি করা হয়েছে সত্যিকারের সিনেমার ফিল্ম রোল দিয়ে
ছবি: এক্স
৩ / ৯
সেটাও আবার যেনতেন সিনেমা নয়, ১৯৫৪ সালে মুক্তি পাওয়া বিখ্যাত হলিউড সিনেমা ‘সাবরিনা’র ফিল্ম রোল দিয়ে বানানো হয়েছে পোশাকটি। সেই সিনেমায় অভিনয় করেছিলেন অড্রে হেপবার্ন
ছবি: এক্স
৪ / ৯
এমনকি নখে ছিল ক্ল্যাসিক ফ্রেঞ্চ টিপস, যা নকশা করা হয়েছে ছোট ফিল্ম স্ট্রিপের মতো করে
ছবি: এক্স
আরও পড়ুন
৫ / ৯
হল্টার নেক, থাই-হাই স্লিটের গাউনের পুরোটাই তৈরি করা হয়েছে ফিল্মের রোল দিয়ে। এ ছাড়া কোমরের এক পাশে ফিল্মের স্ট্রিপ দিয়ে তৈরি করা হয়েছিল বিশাল একটি বো। পোশাকের পেছনের দিকে ছিল ভিক্টোরিয়ান স্টাইলের বাসল
ছবি: এক্স
৬ / ৯
১৯৫৪ সালে মুক্তি পাওয়া ‘সাবরিনা’ সিনেমায় অভিনয় করেছিলেন অড্রে হেপবার্ন, হামফ্রে বোগার্ট ও উইলিয়াম হোলডেন। ১৯৯৫ সালে সিনেমাটির একটি রিমেক তৈরি হয়। সেখানে অভিনয় করেছিলেন হ্যারিসন ফোর্ড, জুলিয়া অরমন্ড ও গ্রেগ কিনিয়ার
ছবি: এক্স
৭ / ৯
পোশাকের সঙ্গে সঙ্গে পুরো ওল্ড হলিউড স্টাইলে ফেরত গিয়েছিলেন সাবরিনা। আইকনিক বব কাটের সঙ্গে ছিল ক্রিস্টালের টিয়ারা।
ছবি: এক্স
৮ / ৯
সাবরিনার লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে রত্নখচিত টিয়ারা। যেখানে রত্নপাথরে খোদাই করা ছিল ‘সাবরিনা’ সিনেমার পোস্টার। সঙ্গে ছিল হীরার কানের দুল ও আংটি
ছবি: এক্স
৯ / ৯
‘স্বপ্নের মতো লাগছে। নিজের পছন্দের সিনেমা নিয়ে মেট গালার মঞ্চে হাজির হতে পেরেছি, এটা ভেবেই অনেক ভালো লাগছে। পুরো লুকের ক্রেডিট যাবে জোনাথন অ্যান্ডারসনের কাছে,’ ভোগকে দেওয়া ছোট্ট সাক্ষাৎকারে বলেন সাবরিনা
ছবি: এক্স
আরও পড়ুন