নিউইয়র্কে মাসাবার পরনে লাল পাড় সাদা রঙের পোশাকটি কি শাড়ি, নাকি অন্য কিছু

২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি গয়নার এক বিশেষ শো আয়োজন করেন। এবার সেখানে দিওয়ালি পার্টির আয়োজন করেন সব্য। আর সেখানে আরেক ভারতীয় ডিজাইনার মাসাবা গুপ্তা হাজির হলেন এমন লুকে, যার অনুপ্রেরণা এসেছে বাঙালির লাল পাড় সাদা শাড়ি থেকে।

দুদিন আগেই শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। এই সময় দশমী মানেই যেন বাঙালি নারীর গায়ে জড়ানো লাল পাড় সাদা শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এবার ভারতীয় ডিজাইনার মাসাবা গুপ্তাকে দেখা গেল সেই লাল পাড় শাড়িতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কোরা কটনের করসেটের সঙ্গে নিচের অংশে সাটিন-অরগাঞ্জার ড্রেপ করা এমন পোশাক মাসাবা পরলেন, যাকে শাড়িই বলতে হবে, তবে পরার ধরনটি একটু আলাদা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ঐতিহ্যবাহী এই ফিউশন পোশাকের পিঠে সূক্ষ্মভাবে পানপাতার নকশা করা। অলংকারধর্মী ঝালরের অ্যাপ্লিক ও রাইনস্টোনের সেলাইয়ের সমন্বয়ে নকশা করা হয়েছে তাতে। যেখানে আবার মাসাবার লোগো চোখে পড়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
পোশাকটির সঙ্গে আছে হাউস অব মাসাবা ও আম্রপালি জুয়েলারির যৌথ উদ্যোগে তৈরি সূক্ষ্ম কারুকাজের গয়না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
পোশাকের সঙ্গে মাসাবা গলায় পরেছিলেন ট্রিংকেট হোর্ডার নেকপিস, যা ১৮ ক্যারেট সোনায় তৈরি। অ্যান্টিক ফিনিশের এই বিশেষ গলার হার এরই মধ্যে ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের নজরে পড়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
পোশাকের সঙ্গে মিলিয়ে কানে বড় সোনার টপ বেছে নিয়েছিলেন মাসাবা। তার ওপরে একজোড়া সোনার বাউটি। চুল টেনে খোপা করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এই পোশাকের সঙ্গে মাসাবার হাতে দেখা যায় সব্যসাচীর বিশেষ ক্লাচ ব্যাগ। লাল পাড় শাড়ির সঙ্গে যা চমৎকার স্টাইলিং বলা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন